বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই সুন্দরী যুবতী তিথি ও ইতি নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি এই দুই যুবতী নেটদুনিয়ায় নিজেদের যে নাচের ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন, সেটি ১১ মাস আগে নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এসটিএস ফোক ক্রিয়েশন’ থেকে শেয়ার করে নিয়েছিলেন তিনি। বর্তমানে তাদের সেই ভিডিওই ৭০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সেই ভিডিওতে তিথি ও ইতিকে ফোক গান ‘বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া’র তালে লাল শাড়িতে নদীর ধারে, মুক্ত আকাশের নীচেই দুর্দান্তর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, এই ফোক গানটি নূর নবির গাওয়া। এই মুহূর্তে বলাই বাহুল্য, এই দুই যুবতী নিজেদের এই নাচের ভিডিও সূত্র ধরেই নেটমহলে পুনরায় প্রশংসিত হয়েছেন। তারা যে যথেষ্ট দক্ষ নৃত্যশিল্পী, তা অবশ্য তাদের ইউটিউব চ্যানেলের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।
Key Points Justin Bieber attended the Los Angeles Lakers vs. Orlando Magic game at Crypto.com…
Key Points A new CNN poll finds 68% of Americans say President Donald Trump is…
Key Points A new CNN poll finds 68% of Americans believe President Donald Trump is…
Key Points Beyoncé and Jay-Z were reportedly linked to a £7.5 million, 58-acre property in…
Key Points Jimmy Kimmel mocked Donald Trump’s February 24 State of the Union address during…
Key Points Donald Trump responded to Robert De Niro’s remarks, calling the actor “sick” and…