বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন নেটিজেনদের অনেকাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি মৌমিতা নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে নেটদুনিয়ায় চর্চিত হচ্ছেন, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দু’সপ্তাহ আগে তিনি নিজেই শেয়ার করে নিয়েছিলেন। ইতিমধ্যেই মৌমিতার এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ১০ হাজারের কাছাকাছি মানুষের কাছে। ভিডিওতে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘কাভি খুশি কাভি গাম’এর জনপ্রিয় গান ‘বোলে চুড়িয়া’র তালে খোলা আকাশের নীচে দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে মৌমিতাকে। খোলা চুলে মানানসই সাজে বেগুনি রঙের লেহেঙ্গায় এদিন দেখা মিলেছে তার। প্রকৃতির মাঝেই নিজের এই সাম্প্রতিক নাচের ভিডিওটি বানাতে দেখা গিয়েছে তাকে। আপাতত নিজের এই সাম্প্রতিক ভিডিওটির সূত্রেই নেটদুনিয়ায় চর্চিত ও পুনরায় প্রশংসিত মৌমিতা বিশ্বাস।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…