বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি রাখি-অনুশ্রী নামের দুই যুবতী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছে নেটজনতার একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ওনলি ডান্স’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল ২ মাস আগে। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ১৩ লাখেরও বেশি মানুষের কাছে। এই ঝলকে রাখি ও অনুশ্রীকে খোলা আকাশের নীচে প্রকাশ্যে পায়েল দেব ও জুবিন নটিয়ালের ‘দো তারা’র তালেই পারফর্ম করতে দেখা গিয়েছে। এই নাচের ভিডিওটি বানানোর জন্য কালো ও নীল মানানসই পোশাকেই ছিলেন তারা। পাশাপাশি পরেছিলেন মানানসই অক্সিডাইজের গয়নাও। উল্লেখ্য ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই সম্প্রতি তাদের নাচের এই ঝলক ভাইরাল হয়েছে, কুড়িয়েছে প্রশংসাও।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…