ভাইরাল & ভিডিও

Dance Video: ঘাগরা চোলি পরে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ দুই সুন্দরীর, রইল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে। তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে নীলু নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৮ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। ইতিমধ্যেই সেই ভিডিওটি পৌঁছে গিয়েছে ২৮ লাখেরও বেশি মানুষের কাছে। এই ভিডিওতে নীলুকে জনপ্রিয়, হিট পাঞ্জাবি গান ‘রাজী বোল যা’র তালে দেখা গিয়েছে। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হারজিৎ দিওয়ানার কণ্ঠে শোনা যায় গানটি। কমলা, নীল, হলুদ, গোলাপী স্ট্রাইপের একটি শাড়িতে নিজের বাড়ির ছাদেই উল্লেখ্য পাঞ্জাবি গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। তিনি যে যথেষ্ট দক্ষ নৃত্য পরিবেশনায়, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়। ইতিমধ্যেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মোট ১৪৯’টি নাচের ভিডিও শেয়ার করে নিয়েছেন নীলু ময়ূরা। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটির সূত্র ধরেই নিজের ভক্তমহলের একাংশের মাঝে আবারো প্রশংসায় উঠে এসেছেন তিনি। কমেন্টবক্সে চোখ রাখলেই সেই ঝলক মিলবে।

Devparna Acharya

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026