ভাইরাল & ভিডিও

Dance Video: ‘তাল সে তাল মিলা’ ফাঁকা মাঠে দুর্দান্ত নৃত্য পরিবেশনায় এক খুদের, প্রশংসায় নেটমহল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে বাচ্চারাও যে পিছিয়ে নেই, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি থেকেই স্পষ্ট হয়।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক প্রতিভাবান ক্ষুদে শিল্পী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। প্রশংসিতও হয়েছেন অনেকের মাঝে। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে দাঁড়িয়ে ৮ থেকে ৮০ সকলের কাছেই উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

সম্প্রতি স্বরা কাটকার নামের একটি বাচ্চা মেয়ের নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়। বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘তাল’এর গানের তালেই নৃত্য পরিবেশনের ছিলেন এই একরত্তি। ‘তাল সে তাল মিলা’, এই গানের সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা মিলেছে স্বরার। ঐশ্বর্য রাই বচ্চনের মতোই একটি দুধ সাদা পোশাকে ছিল সে। প্রকৃতির মনোরম পরিবেশেই নৃত্য পরিবেশন করতে দেখা মিলেছে তার।

‘স্বরা কাটকার ডান্স ফ্লোর’ নামের ইউটিউব চ্যানেল থেকে তার এই নাচের ভিডিওটি দুমাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে তার সেই নাচের ভিডিও পৌঁছে গিয়েছে দশ হাজারের কাছাকাছি মানুষের কাছে। তার নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটজনতার অনেকেই। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই তার নাচের এমন একাধিক ভিডিও চোখে পড়বে, যা দেখলে তার নাচের প্রতিভা নিয়ে কারোর মধ্যেই সংশয়ের অবকাশ থাকবে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026