ভাইরাল & ভিডিও

Dance Video: ‘নাজায়েজ’এর গানের তালে জুহি চাওলাকে টেক্কা দিলেন এই যুবতী, প্রশংসায় নেটমহলের একাংশ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনই অনামিকা পাতওয়ারী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘পিক শেয়ার অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা ১ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে অনামিকা পাতওয়ারীকে একাধিক বলিউড গানের সাথে তাল মেলাতে দেখা গিয়েছে। আর সেগুলির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে ‘দারওয়াজা খুলা ছোড় আয়ি’র সাথে তার নাচ। একাংশের মতে, তিনি নিজের নাচের প্রতিভার সূত্র ধরে টেক্কা দিয়েছেন পর্দার জুহি চাওলাকেও। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি অনামিকার একাধিক রিল ভিডিওর সংযোগেই বানানো হয়েছিল, তা অবশ্য ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, অনামিকা নিজের এই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত হয়েছেন। রইল সেই ঝলকই।

Devparna Acharya

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026