ভাইরাল & ভিডিও

Dance Video: কিং খানের গানে রিসেপশন পার্টি মাতালেন এই বর-কনে, তাদের ভালোবাসা নজর কেড়েছে নেটজনতার

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কারণে অকারণে যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, ঐ ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। কনটেন্ট মন্দ হোক কিংবা ভালো তা যদি নেটনাগরিকদের ধরে রাখার ক্ষমতা রাখে তাহলে, সেই ঝলক ভাইরাল হবেই। বর্তমান যুগে ৮ থেকে ৮০ সকলেই ভাইরাল হতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নজর কাড়তে চান সাধারণের।

বিয়ে যেকোনো মানুষের জীবনে একটা বড় অধ্যায়। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেকেরই। আর এই বিয়েকে ঘিরেই ঘটে অনেক মজার মজার ঘটনা। ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে আনন্দ, মজায়, আড্ডায় কেটে যায় সময়। নতুন শুরুর আনন্দে থাকেন বর-কনেও। এই মুহূর্তে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই একটি খুশির মুহূর্তের ঝলক মিলেছে। যেখানে নববর-বধূ নিজেদের নতুন জীবন শুরুর আনন্দে বিয়ের রিসেপশন পার্টিতেই বলিউডের গানে করেছিলেন রোমান্টিক পারফর্ম্যান্স। আপাতত, সেই ঝলকই ‘লাভগুরু অঙ্কিত’এর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরো একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নতুন বর-কনে বলিউডের জনপ্রিয় ছবি ‘রাব নে বানা দি জোড়ি’র টাইটেল ট্রাকের সাথে নিজেদের বিয়ের রিসেপশন পার্টিতে সকলের সামনেই রোমান্টিক পারফর্ম্যান্স দিয়েছিলেন। তাদের চোখে মুখেই স্পষ্ট ছিল একে অপরের প্রতি ভালোবাসা, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটজনতার একাংশের। পারফর্ম্যান্সের শুরুতে মঞ্চে বরকে একা দেখা গেলেও, পরে দুজনে একসাথেই সকলের মন ভরিয়ে দিয়েছিলেন। তাদের একসাথে দেখে যে পরিবারের সকলেই বেশ খুশি, তা ভিডিওতে তাদের উচ্ছ্বাস দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভাইরাল হওয়া ভিডিওটি একবছর আগে শেয়ার করে নেওয়া হলেও বর্তমানে এটি আবারো দৃষ্টি আকর্ষণ করেছে একাংশের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026