বর্তমান প্রজন্ম চারচাকার তুলনায় অধিক বুঁদ বাইকে। একসময় ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক রাতে বেআইনি বাইক স্টান্ট হত। কিন্তু বর্তমানে পুলিশের কড়া প্রহরার কারণে তা আর সম্ভব হয়ে উঠছে না। এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin) -এর কনিষ্ঠ পুত্র মহম্মদ আয়াজউদ্দিন (Mohammed Ayazuddin) বাইক রেসের কারণে ঘটা দূর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। একের পর এক দূর্ঘটনা ঘটলেও বাইক নিয়ে রোমাঞ্চ এখনও রয়েছে। এমনকি বিপদ আসন্ন জেনেও রয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালের ভার্চুয়াল পেজ থেকে ভাইরাল হয়েছে এমন ভিডিও যা সকলকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট।
ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটার এক্স-এ। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী ও এক তরুণ বাইকে একে অপরের মুখোমুখি বসে রয়েছেন। তরুণ বাইকটি চালাচ্ছেন। তরুণী সামনের দিকে বসেছেন। কিন্তু তাঁর মুখ তরুণের দিকে ঘোরানো। বাইক যথেষ্ট জোরে চলছে। ওই তরুণী বসেছেন তরুণের কোলের উপর। একটি চাদর দিয়ে নিজেকে ও প্রেমিককে আবৃত রেখেছেন তিনি। দুইজনের মাথাতেই নেই হেলমেট। ভিডিওটি তোলার সময় ভিডিওকর্তার দিকে হাসিমুখে তাকিয়েছেন ওই তরুণী।
ভিডিওটি টুইটার এক্স-এ শেয়ার করে ওই অনলাইন পোর্টালের তরফে মুম্বই পুলিশকে ট্যাগ করা হয়েছে। এমনকি অনুরোধ করা হয়েছে এই ধরনের বিপজ্জনক আচরণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, সকলের নিরাপত্তার জন্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এখনও অবধি মুম্বই পুলিশ এই ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা তা জানা যায়নি। এমনকি জানা যায়নি ওই তরুণ-তরুণীর পরিচয়ও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…