Viral Video: আস্ত বাছুরকে গিলে ফেলতে শুরু করলো বিশাল আকৃতির পাইথন, শেষে সন্তানকে বাঁচালেন মা গরু

পাইথন বা অজগর হলো বিশ্বের সবথেকে বিপজ্জনক শিকারি সাপের মধ্যে একটি। এটি এমন একটি সাপ যে তার শিকারকে কামড়ায় না কিন্তু জীবন্ত গিলে খেয়ে নেয়। এই বিপজ্জনক শিকারী টি সবচেয়ে বড় বড় প্রাণীদের কেও জীবন্ত গ্রাস করতে পারে। কিছুদিন আগে এরকমই একটি ভিডিও সামনে এসেছে যেখানে একটি অজগর একটি গরুর বাছুরকে জীবন্ত গিলে ফেলতে চাইছে। অজগরটি বাছুরটিকে ধরে গিলে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই এমন কিছু একটা ঘটলো যা সবাইকে চমকে দিয়েছে। গরুর ভয়ানক রূপ দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে সাপ।

কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে এই বিপদজনক অজগরটি, ওই বাছুরকে অত্যন্ত বিপদজনক ভাবে ধরেছে। সাপটি এমনকি ওই বাছুরকে সম্পূর্ণ গিলে ফেলতে যাচ্ছিল। সেই সময়ে ওই বাছুরের মা গরুটি চলে আসে এবং তার বাচ্চাকে বিপদে দেখে শান্ত গরুটি একেবারে আক্রমণাত্মক হয়ে ওঠে। ফলে সেখানে একটা বিশাল হই হট্টগোল সৃষ্টি হয়। প্রাণের তোয়াক্কা না করে অজগরকে আক্রমণ করে সেই গরুটি। এরকম নৃশংসতা দেখে ওই সাপটিও ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়।

ভিডিওটি পরবর্তী অংশে দেখা যায়, ওই গরুটি তার শিং দিয়ে অজগরকে ক্রমাগত আক্রমণ করছে। অন্যদিকে বাছুরটি ও তার পা দিয়ে সাপকে আক্রমণ করে। পরিস্থিতি খুব একটা সহজ নয় ভেবে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাছুরটিকে টেনে নিয়ে যেতে শুরু করে ওই সাপটি। কিন্তু গরু আবার আক্রমণাত্মক হয়ে ওঠে। কোনভাবেই সে তার বাছুরকে নিয়ে যেতে দেয়নি। শেষ পর্যন্ত সাপটিও সেখান থেকে চলে যায়। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। Instagram-এ ভিডিওটি শেয়ার করা হয়েছিল bilal.ahm4d নামের একাউন্ট থেকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026