নিউজ

বদলাচ্ছে দার্জিলিং মেলের যাত্রাপথ, ১৫ আগস্ট থেকে নতুন গন্তব্যে পৌঁছবে এই ট্রেন

উত্তরবঙ্গ যাত্রার জন্য বঙ্গবাসীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেস ট্রেন হল দার্জিলিং মেল। বাঙালির পাহাড় ভ্রমণের নিত্য সঙ্গী দার্জিলিং মেলের এবার বদলে যাচ্ছে গন্তব্য স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দার্জিলিং মেলের শেষতম স্টেশনটি এবার বদলানো হচ্ছে। এতদিন পর্যন্ত একদম কাকভোরে দার্জিলিং মেল পৌঁছে যেত নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজিপি স্টেশনে। তবে স্বাধীনতা দিবসের দিন থেকে তা পরিবর্তন হবে। ১৫ আগস্টের দিনে নিউ জলপাইগুড়িতে আর দাঁড়িয়ে থাকবে না দার্জিলিং মেল। এমনটাই নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল।

শিয়ালদহ স্টেশন থেকে রাত ১০:০৫ মিনিটে ছাড়ে দার্জিলিং মেল। আপামর বঙ্গবাসী উত্তরবঙ্গ সফর হোক কি সিকিম যাত্রা হোক, ভরসা করে এই ট্রেনটির ওপরই। এছাড়াও নানাবিধ কাজ এবং নিত্যযাত্রীদের যাতায়াতের অন্যতম সঙ্গী দার্জিলিং মেল। তবে এবার ভারতীয় রেলের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে বলা হয়েছে যে দার্জিলিং মেল এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় সকাল ৮ টা থেকে ৮:২৫ এর মধ্যে। এরপর এটি যাবে জলপাইগুড়ি স্টেশন। সেখানে পৌঁছাবে প্রায় সকাল ৯:২০ থেকে ৯:২২ এর মধ্যে। এরপর এটি পৌঁছাবে হলদিবাড়ি স্টেশনে। এই হলদিবাড়ি হল দার্জিলিং মেলের নবতম গন্তব্য স্টেশন। এই স্টেশনে ট্রেনটি পৌঁছাবে প্রায় ১০ টায়।

অপরদিকে আসার যাত্রাপথ আবার শুরু হবে সেই হলদিবাড়ি রেলস্টেশন থেকেই। ওই স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরু হবে সন্ধ্যে ছটায়। তারপর ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ৭:৩৫ থেকে ৮ টার মধ্যে। তারপর নির্ধারিত সময় পরের দিন সকালে এই ট্রেনটি শিয়ালদহতে পৌঁছাবে। আসলে এনজিপি ছাড়াও উত্তরবঙ্গ, আসাম ও উত্তর-পূর্ব রাজ্যগুলির অফিসের অন্যান্য ম্যান হাব তৈরির চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026