কোন লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় কৃষি দপ্তরে চাকরির সুযোগ – Job News

ভালো চাকরি পাওয়ার সুযোগ। তাও আবার সরকারি চাকরি। কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। যোগ্য প্রার্থী হলেও আবেদন করতে পারবেন। সোজা গিয়ে ইন্টারভিউ, ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই চাকরি।

ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্প্রতি চাকরিতে নিয়োগের জন্য বিজ্ঞতি দেওয়া হয়েছে। যারা ডেটা এন্ট্রির কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট। আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। আগামী ২ নভেম্বর সকাল ১০ঃ৩০ মিনিটে ইন্টারভিউ নেওয়া হবে বলে জানা গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা তার আগেই সেখানে পৌঁছে যাবেন।

এই চাকরিতে আবেদন করার আগে কিছু শর্ত আছে। যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। আবেদনকারী প্রার্থীর বয়স অন্তত ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। সর্বোচ্চ বয়স ধার্য করা হয়েছে ৩৫ বছর। এর বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না। ইন্টারভিউ নেওয়ার সময় সমস্ত দরকারী বৈধ কাগজ ও জেরক্স কপি সঙ্গে রাখা ভালো। সব কিছু যাচাই করার পরেই চাকরির জন্য মনোনীত হবেন।

আবেদনকারীর অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা দরকার। সেই সঙ্গে হতে হবে স্নাতক। নেপালি এবং বাংলা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পেতে পারেন। বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরির চাকরি প্রার্থী হলে অবশ্য কিছু ছাড় পাওয়া যেতে পারে। ইন্টারভিউয়ের পর যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে। বেতন মাসিক পনেরো হাজার টাকা। আবেদন পত্রটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের ফর্ম ফিল আপ করতে হবে।

Saikat Sarkar

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026