সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি ঘোষিত হল, রইলো পুরো তালিকা
অবশেষে লকডাউনের চতুর্থ দফায় সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলোর দিন ঘোষণা করল সিবিএসই বোর্ড। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল সোমবার সকালে টুইট করে পরীক্ষা সূচি ঘোষণা করেছেন। টুইটে বলা হয়েছে, আগামী পয়লা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে।
আর দশম শ্রেণীর বাকি পরীক্ষাগুলি হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই, ১৫ জুলাই। এই দশম শ্রেণীর পরীক্ষাগুলি শুধুমাত্র দিল্লির হিংসার কারণে যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা আদিতে পারেনি তাদের জন্য নেওয়া হবে। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে সিবিএসই বোর্ডকে ৮১ টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল।
১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি হবে। প্রসঙ্গত, ১ এপ্রিল সিবিএসই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কলেজের ভর্তির জন্য যে সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। সব পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নির্দেশিকাতে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…