খেলা

IPL 2023: মরশুমের শুরুতেই টানা ৪ ম্যাচে হার, ঋষভ বিহীন দিল্লি শিবিরে ফিরলো ১০ বছর আগের লজ্জার ইতিহাস

দিল্লি স্মৃতিতে ১০ বছর আগের পুরনো স্মৃতি ফের পেন্ডুলামের কাটা নাড়তে শুরু করেছে। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হতেই টানা চার ম্যাচে হারের শিকার হয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ বিহীন দিল্লি ক্যাপিটালসের অবস্থা দেখে রীতিমতো বিস্মিত হয়ে পড়েছেন তার ভক্তরা। গতকাল শেষ বলে বাজিমাত করে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও টানা দুই ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দিল্লির বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ জয়ের স্বাদ গ্রহণ করেছে।

অন্যদিকে, টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক ম্যাচে লজ্জাজনকভাবে হেরে বর্তমানে পয়েন্টস টেবিলের তলানিতে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজয়ের পাশাপাশি চলতি আইপিএলে টানা চতুর্থ ম্যাচে হেরে মাথা নিচু করে মাঠ ত্যাগ করেন ডেভিড ওয়ার্নারের দল। আর গতকাল দিল্লি ক্যাপিটালস ম্যাচে পরাজিত হতেই পুরনো স্মৃতি ফিরতে শুরু করেছে সৌরভ গাঙ্গুলীর শিবিরে। ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস টানা ৬ ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছিল। এদিকে চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৪ ম্যাচে হেরেছে দলটি। ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, হয়তো বা চলতি আইপিএলে দিল্লি শিবিরে ফিরে আসতে পারে ২০১৩-র লজ্জা জনক স্মৃতি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল ঘরের মাটিতে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে ধীরগতিতে অর্ধশত রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তবে ঝড়ের গতিতে মাত্র ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান অক্ষর প্যাটেল।

মুম্বাইয়ের সামনে দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। শেষ বলে ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের যাত্রা শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স।

Kriti Lekha Shome

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026