ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: মহার্ঘ ভাতা বাড়বে নতুন বছরের শুরুতেই, জানুন কোথায় কতটা হচ্ছে মহার্ঘ ভাতা পরিবর্তন

২০২৫ সালের শুরুতেই আসতে চলেছে ভালো খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারের তরফ থেকে এবারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী নতুন বছরের উপহার হিসেবে রাজ্য সরকারি কর্মচারীরা বেশি মহার্ঘ ভাতা পাবেন এবার থেকে। কবে সেই ঘোষণা করা হবে সেই বিষয়ে আপাতত কোন দিনক্ষণ চূড়ান্ত না হলেও বছরের শুরুর দিকে সেই সুখবর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নতুন বছরের শুরুতেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। একাধিক রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই বছরের শুরুর দিকে বাড়তে পারে। আপাতত এই কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে এবারে ৩ শতাংশ বৃদ্ধির পর মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ হতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার কোন ফারাক আর থাকবে না আগামী বছরের শুরু থেকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরো এক দখায় মহার্ঘ ভাতা বাড়তে পারে। যারা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন, তারা আবারও বেশি মহার্ঘ ভাতার আশা করতে পারেন। তবে এরপর যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, সেটাই হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাৎ।

এমনিতে কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। বছরের শুরুতে জানুয়ারি থেকে একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এবং দ্বিতীয়বার বৃদ্ধি হয় মোটামুটি জুলাই মাস থেকে। জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে হতে মার্চ মাস বা এপ্রিল মাস লেগে যায়। অন্যদিকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দ্বিতীয় মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026