Categories: দেশনিউজ

লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৬ মাসের DA পাবেন, অ্যাকাউন্টে আসবে মোটা টাকা

রাজস্থানের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। এবার যারা গত ছয় মাস ধরে বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের নিয়ে বড় সুখবর দিতে চলেছে রাজস্থানের অশোক গেহলোট সরকার। কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা এই বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুসারে মুখ্যমন্ত্রী পঞ্চম বেতন কমিশন এবং রাজস্থান সিভিল সার্ভিস ১৯৯৮ সালের নিয়ম অনুযায়ী কর্মচারীদের জন্য এই বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন।

একটি রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, রাজস্থান সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯৬ শতাংশ থেকে বেড়ে ৪১২ শতাংশ হবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ ২০২৩ পর্যন্ত এই বকেয়া ডিএ দেওয়া হবে। তবে এই বকেয়া মহার্ঘ ভাতা পাওয়া যাবে শুধুমাত্র ক্যাশে। সরকার দ্বারা করা এই সিদ্ধান্তের ফলে পেনশনভোগী এবং কর্মচারীরা দারুন লাভবান হতে চলেছেন।

আপনাদের জানিয়ে রাখি, রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের আগে ২০২২ সালের অক্টোবর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। সেই সময় মহার্ঘ ভাতা ৩৮১ শতাংশ ছিল এবং সেখান থেকে সরাসরি ৩৯৬ শতাংশ করে দেওয়া হয় মহার্ঘ ভাতা। এবারে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ৪১২ শতাংশ করা হয়েছে। এর সরাসরি সুবিধা পাবেন রাজস্থানের সমস্ত সরকারি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা। রাজস্থান সরকারের মতোই ছত্রিশগড় সরকারও খুব শীঘ্রই তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে বলে জানা যাচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026