ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Dearness allowance : এক ধাক্কায় ৯ শতাংশ বাড়লো মহার্ঘ ভাতা, এবারে সরকারের তরফ থেকে দারুণ উপহার পেলেন এই রাজ্যের কর্মচারীরা

ষষ্ঠ বেতন কমিশনের বেতন স্কেল অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা এবারে পাবেন অতিরিক্ত ৯ শতাংশ মহার্ঘ ভাতা। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে এই বিশেষ নির্দেশিকা। আদেশ অনুসারে এবার ১ জানুয়ারি ২০২৩ থেকে এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। নতুন মহার্ঘ ভাতা অনুযায়ী এবারে ২১২ শতাংশ নয় বরং ২২১ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সেই রাজ্যের কর্মচারীরা। অন্যদিকে, ১ জুলাই ২০২৩ থেকে বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন শাসক দলের কর্মচারীরাও।

ষষ্ঠ বেতন কমিশন অনুসারে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত যে মহার্ঘ ভাতা হয় সেই টাকা এরিয়ার হিসেবে দেওয়া হবে। এই টাকা তিনটি সমান কিস্তিতে দেওয়া হবে। এই তিনটে কিস্তি হল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর ২০২৩। অন্যদিকে, জুলাই মাস থেকে বেতনের সঙ্গেই দেওয়া হবে মহার্ঘ ভাতা। তার পাশাপাশি একই সাথে বেড়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ্য ত্রাণ।

তবে হ্যাঁ মহার্ঘ ভাতা কে বেতনের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না কোনোভাবেই। মহার্ঘ ভাতা সম্পূর্ণ একটি আলাদা জিনিস এবং মূলত রাজ্য সরকার নিজস্ব কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা দিয়ে থাকে। যদি কোন সময়ে সেই রাজ্যের মূল্য বৃদ্ধি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় রাজ্য সরকারি কর্মচারীদের। তবে মহার্ঘ ভাতা নির্ধারণ করার অধিকার রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকার কোনভাবেই রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা দেবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026