দেশ

Dearness Allowance: মহার্ঘ ভাতা বাড়লো ৪ শতাংশ, বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার

সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। এবারে মিজোরাম সরকার বৃহস্পতিবার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার। মুখ্যমন্ত্রী লাল দুহোমা এর সভাপতিতে মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তিনি বলেছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধি একটি বড়দিনের উপহার এবং এটা নভেম্বর মাস থেকে কার্যকর করা হবে। ওই আধিকারিক জানিয়েছেন ভাতা বৃদ্ধির সঙ্গেই সরকারি কর্মীরা মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা হিসেবে এবার থেকে পেয়ে যাবেন। মন্ত্রিপরিষদ রাজ্য মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং এর অধীনে ১৬ টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করেছে। গুয়াহাটি হাইকোর্ট সম্প্রতি মিজোরাম সরকারকে একটি রাজ্য মানবাধিকার কমিশন গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই এবং বিচারপতি মাইকেল জোথানকুমার একটি ডিভিশন বেঞ্চ মিজোরাম সরকারকে কমিশন গঠনের জন্য দুই মাস সময় দিয়েছে।

মিজোরাম সরকার নভেম্বর থেকে তার কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উৎসবের মৌসুম শুরু হয়েছে এবং সেই কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির জন্য আশা করে বসে আছেন। তার আগেই মিজোরাম সরকার এবারের সপ্তম বেতন কমিশনের অধীনে এই নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল। মিজোরাম সরকারের কর্মীদের মধ্যে এই বিষয়টা নিয়ে বেশ খুশির হাওয়া দেখা দিয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ বেতনের ব্যাপারে কথা বললে, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। ২০২৪ সালের মার্চ মাসে এই মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। আবারো অক্টোবর মাসে কিন্তু ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সরকার দীপাবলীর আগে মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে। ফলে সবমিলিয়ে ১ কোটির বেশি কেন্দ্রীয় কর্মচারী লাভবান হতে চলেছেন এই সিদ্ধান্তের ফলে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026