নিউজ

নতুন বছরের শুরুতেই মিলতে পারে মহার্ঘ ভাতা, তাহলে কি অবশেষে হার মানল নবান্ন?

কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের বছরে যেভাবে দুবার মহার্ঘ ভাতা দিয়ে থাকে সেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার কর্মীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। সেই বিষয়ে বহু কাল ধরে মামলা চললেও ইতিমধ্যেই একটি সম্ভাবনা উজ্জ্বল হতে শুরু করেছে কারণ নতুন ইংরেজি বছরে ফের কিছুটা মহার্ঘভাতা দিতে প্রস্তুত হয়েছে রাজ্যের অর্থ দপ্তর। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারীর সংগঠনগুলির মামলার আবহে এই সরকারি উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন যে সম্ভাবনার ব্যাপারে আমরা জানতে পারছি তাতে আগামী জানুয়ারি থেকে কিছুটা মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মীদের হাতে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বলবৎ হয়েছে ২০২০ সালের ১ জানুয়ারি এবং সে বছর রাজ্য সরকার কোনরকম মহার্ঘভতা না দেওয়ার কারণে ২০২১ সালের ১ জানুয়ারি ৩% মহার্ঘ ভাতা দিয়েছে তারা। চলতি বছরে মহার্ঘভাতার কোনো কিস্তি ঘোষণা করা হয়নি। যদিও, আগেরবারের মতো জানুয়ারিতে একই পরিমাণ মহার্ঘ ভাতা দিতে পারে রাজ্য সরকার। তবে সরকারিভাবে এই বিষয়ে মুখ খুলতে চাওয়া হয়নি।

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে কিছু পরিমাণ মহার্ঘ ভাতা দিলে তৃণমূল সরকার তাদের এত দিনকার অবস্থান ধরে রাখার বার্তা দেবে। কারণ টাকা না থাকায় কেন্দ্রের নিয়মে বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়া রাজ্যের পক্ষে এই মুহূর্তে অসম্ভব। মামলা চালু থাকলে রাজ্যে ফের একই বার্তা দিতে পারবে রাজ্য সরকার। তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কি অবস্থান হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। রাজ্য সরকারের সম্পূর্ণ অবস্থান নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026