নিউজ

মহার্ঘ ভাতা পাওয়ার পথ প্রশস্ত হল, দুর্গাপূজা মামলায় রাজ্যের জয়ের পর আশাবাদী সরকারি কর্মচারীরা

ইতিমধ্যেই দুর্গা পুজোতে অনুদান নিয়ে সারা রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে উঠেছে বিতর্কের ঝড়। একদিকে যেমন রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেলে অনুদান দিতে পারছে, কোন দিকে সেই রাজ্য সরকারই তাদের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে পারছে না। ৬ শর্তে ক্লাবগুলিকে দুর্গাপূজার অনুদান প্রদানের ক্ষেত্রে সায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে কলকাতা হাইকোর্টে জয় হল রাজ্য সরকারের। তবে তার পাশাপাশি এই জয়ের ফলে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর রাস্তাও কিছুটা প্রশস্ত হলো বলে মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।

তবে কিভাবে এই মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে দুর্গাপূজার অনুদানের মামলার ইতিবাচক প্রভাব পড়বে? বিষয়টি নিয়ে কনফিউডেশন অফ স্টেট গভরমেন্ট এমপ্লই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলছেন, “আমরা তথা সরকারি কর্মচারীদের এটাই চেয়েছিলাম যাতে মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে সরকারি হাঁড়ির হাল খারাপের যুক্তি আর ধোপে টিকবে না।” প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে একাধিক বার জনসভায় রাজ্যের আর্থিক অবস্থা ধুকছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে পুজো অনুদান মামলায় কলকাতা হাইকোর্টের রাজ্যের তরফে দাবী করা হয়েছিল, মহার্ঘ ভাতা এবং পুজার অনুদান দুটি বিষয় সম্পূর্ণরূপে আলাদা। এই দুটিকে কোনভাবেই একসাথে টেনে আনা যায় না। যে জনস্বার্থ মামলাগুলিতে প্রশ্ন করা হয়েছিল, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে পারছে না নবান্ন, সেখানে কিভাবে পুজোর অনুদান দিতে পারবে? সেই মামলা শুনানিতে রাজ্যের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাকি নেই।

তবে ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের সবার জবাব শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। এখনো পর্যন্ত এই মামলার রায়দান না হলেও, এই রায়ের উপর যে রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026