এই মুহূর্তে প্রেক্ষাগৃহগুলোতে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ সফলতার সাথে চলছে। এটি দেব-রুক্মিণী জুটির ষষ্ঠ ছবি। ছবির প্রযোজক অভিনেতা নিজেই। এই ছবির জন্য সিনেমাভক্তরা অপেক্ষায় ছিলেন অনেকদিন ধরেই। ২৯’শে এপ্রিল এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই হলে ভিড় জমিয়েছেন সিনেমাপ্রেমীরা, ভালো বাংলা ছবি দেখার আশায় দর্শকরা।
দেব-রুক্মিণীকে একসাথে বড়পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও দেখতে পছন্দ করেন তাদের অগণিত ভক্তরা। নিজের অনুরাগীদের নিরাশ করেন না এই তারকা জুটিও। তারাও থেকে থেকেই দেখা দেন একসাথে। ছবির প্রচারেও তারা কোনো খামতি রাখেননা। মেট্রোতে উঠে করেছেন প্রচার। কথা বলেছেন অনুরাগীদের সাথে। ছবি দেখে দর্শকদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। তাদের কথায়, হলে গিয়ে দেখার মতোই সিনেমা ‘কিশমিশ’।
সোশ্যাল মিডিয়াতেও ছবির প্রচারে কোন খামতি রাখছেন না তারা। ছবির অন্যতম জনপ্রিয় হিট গান ‘অবশেষে’র সাথে একাধিক ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে তাদের। বিভিন্ন পেজ থেকেও ভাইরাল হচ্ছে সেইসমস্ত ইনস্টারিল ভিডিওগুলি। সম্প্রতি তেমনই একটি ইনস্টারিল বানাতে গিয়ে এ কি ঘটিয়েছেন দেব! দেখামাত্রই হাসছে গোটা নেটদুনিয়া।
সম্প্রতি অভিনেতা-প্রযোজক দেব ‘অবশেষে’এর সাথে বানানো একটি ইনস্টারিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন কিশমিশের মজার মুহূর্ত। ভিডিওতে অভিনেত্রীকে সিলভার রঙের চকচকে শাড়িতে দেখা গিয়েছে। পাশাপাশি দেবকে সাদা-কালো স্ট্রাইপ দেয়া একটি শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় রোমান্টিক হচ্ছিলেন এই জুটি। রুক্মিণী মৈত্রর ঘারের কাছে চুমু খেতে গিয়েই হেঁচে ফেললেন দেব। আর এর পরেই ছিটকে দূরে সরে যান অভিনেত্রী।
তিনি যে এই ঘটনায় যথেষ্ট ট্রমা পেয়েছেন, তা নিজের মন্তব্যের মাধ্যমেই বুঝিয়ে দিলেন তিনি। অভিনেতার শেয়ার করা রিল ভিডিওর কমেন্টবক্সে দেখা মিলবে অভিনেত্রীর সেই মন্তব্যের। অন্যদিকে তাদের অনুরাগীরা রীতিমতো ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভিডিওটি দেখার পর থেকেই, তা তাদের মন্তব্যগুলি দেখলেই স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…