পলিটিক্স

ছড়াতে চেয়েছিল গভীর জাল, বিভিন্ন স্কুলের সঙ্গে ‘অনলাইন ক্লাস’ প্রোজেক্ট শুরু করতে চেয়েছিলেন দেবাঞ্জন

কসবা ভুয়া ভ্যাকসিন কান্ড, এবং সেই নিয়ে বর্তমানে ধুন্ধুমার রাজনৈতিক মহল। অন্যদিকে দেবাঞ্জন এর বিরুদ্ধে আরো সক্রিয় হতে শুরু করেছে পুলিশ বিভাগ। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এই তদন্তের জন্য, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাঞ্জন এর বিরুদ্ধে অনিচ্ছাকৃত করে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে। ভুয়ো সংস্থার কর্মীদের টিকাকরণের নাম করে দেবার জন্য একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ। তার পাশাপাশি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে একটি ফার্মেসি সংস্থার কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দেবাঞ্জন এর বিরুদ্ধে।

তার সঙ্গেই একজন কন্ট্রাক্টার দাবি করেছেন, দেবাঞ্জন নাকি তার কাছ থেকে ৯০ লক্ষ টাকা নিয়ে নিয়েছিল প্রতারণা করে। স্টেডিয়াম তৈরি করার টেন্ডার দেওয়ার লোভ দেখিয়ে তার কাছ থেকে ৯০ লক্ষ টাকা চুরি করে দেবাঞ্জন। তার পাশাপাশি, নিজের এই সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য, সে বেশ কিছু ছল চাতুরীর আশ্রয় নিয়েছিল। পুরসভার কর্পোরেশনের কাগজ তৈরি করেছিল যেখানে, একেবারে হুবহু সমান দেখতে পৌরসভার হলমার্ক আটকানো হয়েছিল। কিন্তু কিভাবে এতটা সমান কাগজ তৈরি করা গেল?

তদন্তকারীদের ধারণা, শুধুমাত্র দেবাঞ্জনের একার পক্ষে এই কাজটা সম্ভব নয়। বরং এই সম্পূর্ণ কাজের পিছনে একটি বড় মাথা কাজ করছে বলে ধারণা তদন্তকারীদের। এছাড়াও স্পোর্টস একাডেমী পাশাপাশি দেবাঞ্জন একটি স্মার্ট অনলাইন ক্লাস তৈরি করার পরিকল্পনা করেছিলেন। এর জন্য বেহালার একটি সংস্থা থেকে প্রায় ১২ লক্ষ টাকা সামগ্রী ক্রয় করেছিলেন দেবাঞ্জন। ১০ লক্ষ টাকা প্রতারণা করার সাথেই দেবাঞ্জন এর টিম এই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছিল।

তবে শুধুমাত্র একটি অনলাইন ক্লাস না, বরং আরো অনেক স্কুলের সঙ্গে অনলাইন স্মার্ট ক্লাস শুরু করতে চেয়ে ছিলেন তিনি। তার জন্য বেশকিছু স্কুলে যোগাযোগ করেছিলেন। পুলিশ মনে করছে, দেবাঞ্জন এই প্রতারণার জাল শুধুমাত্র এটুকুতেই সীমিত নেই, বরং এই প্রতারণার জাল আরো বড় রয়েছে। প্রত্যেকদিন পেঁয়াজের খোলার মতো এক এক করে রহস্য সামনে আসছে। পুলিশের ধারণা, তদন্ত চালালে এবং দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করলে তার আরো বেশ কিছু কুকীর্তির কথা সামনে আসবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026