নিউজ

শোভনের আপত্তি, তবুও কী বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী?

দিল্লির সদর দফতরে বিজেপিতে যোগদান করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায়।যেদিন দিল্লিতে শোভনের বিজেপিতে যোগ দেওয়ার কথা, ঠিক সেই দিনেই তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক দেবশ্রী রায় সেখানে উপস্থিত হয়েছিলেন।শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি ছিলেন।সেই জেলার রায়দিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়।তৃণমূলে সেই সময় শোভনের সঙ্গে দেবশ্রীর যথেষ্ট ভালো সম্পর্ক ছিল।তার বিধানসভা কেন্দ্রের বিষয়ে সমস্ত কিছুই শোভন চট্টোপাধ্যায় নিজে দেখতেন।

দিল্লিতে শোভন বিজেপির দফতরে দেবশ্রীকে দেখেই আপত্তি করেন।ফলে সেদিন দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান করা সম্ভব হয়নি।শোনা যায়, বৈশাখীর আপত্তি ছিল এই বিষয়ে।তবে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় সেদিন বিজেপির দফতরে আলাদা ঘরে বসেছিলেন।শোভনের বক্তব্য ছিল, যদি দেবশ্রী বিজেপিতে যোগ দেন তাহলে তিনি যোগ দেবেন না।সেই ঘটনাকে কেন্দ্র করে নাটক শুরু হয়।পরে দেবশ্রী কলকাতায় ফিরে আসেন।তখন বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন, দেবশ্রী কার সঙ্গে কথা বলেছেন, জানা নেই।এবার তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় বুধবার রাতে সল্টলেকে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে আসেন।দিলীপের বাড়ির সামনে রাত্রিবেলায় দেবশ্রীর গাড়ি এসে দাঁড়ায়।তবে দিলীপ ঘোষ সেই সময় বাড়িতে ছিলেন না।

দেবশ্রীর আপ্তসহায়ক দিলীপ ঘোষের খোঁজ করেন।তিনি বাড়িতে না থাকায় দেবশ্রী ফিরে যান।তার বেশ কিছু সময় পরে রাতে দিলীপ ঘোষ বাড়িতে আসেন।তবে তিনি এব‍্যাপারে কোনো কথা বলেন নি।স্বাভাবিক ভাবেই বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের আসার জন্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।তবে কী দেবশ্রী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026