বিনোদন

Gurmeet & Debina Wedding: দশ বছর পর কি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দম্পতি দেবিনা-গুরমিত? নাকি নতুন প্রজেক্টের কাজ

হিন্দি বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় জুটি হলেন গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। এই জুটির প্রথম সাক্ষাৎ হয় ‘রামায়ণ’ ধারাবাহিকের সেটে। আর রিল রাম সীতার প্রেমের মতো বাস্তবে প্রেমে পড়েন। ২০০৬ সাল থেকে জুটির প্রেম পর্বের শুরু। বড় পর্দায়ও কাজ করেছেন গুরমিত। ধারাবাহিক এবং রিয়েলিটি শোতে একসঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন এই তারকা দম্পতি। সেই প্রেমকে বিয়েতে পরিণত দেন দেবীনা এবং গুরমিত চৌধুরী। বছর দশেক ধরেই অভিনয়ের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন টেলিদুনিয়ার দুই জনপ্রিয় তারকা।

তবে দেবীনা জন্মসূত্রে বাঙালি হলেও বিয়েটা বাঙালি রীতি অনুযায়ী হয়নি তাঁদের। তাই অভিনেত্রীর অনেকদিনের ইচ্ছে ছিল যে বাঙালি মতে নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়বেন। ২০১১ সালে দুজনের ডেস্টিনেশন ওয়েডিং সারার প্ল্যান ছিল। কিন্তু পরিকল্পনা মাফিক কোনো কারণে তা সম্ভব হয়নি। সেই বছর ১৫ ফেব্রুয়ারি পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সারেন। এরপর দশ বছর প্রেম ভালোবাসা আর খুনসুটিতে সংসার করেন। তবে দুজনের সেই সুপ্ত ইচ্ছে পূরণ না হওয়ায় মনে একটু দুঃখ ছিল।

অবাঙালী গুরমিত কলকাতায় এসেছেন বহুবার। বাঙালী মতে জামাই আদর পেয়েছেন। তবে বাঙালী মতে বিয়ের ইচ্ছে দশ বছর পূর্ণ হল গুরমিতের। সাত পাকে বাঁধা পড়েন দুজনে। সম্প্রতি সস্ত্রীক তিলোত্তমাতে এসেছেন। কখনো টানা রিক্সা টেনেছেন তো কখনো দেবিনার সাথ কলকাতার অলি গলিতে ফটোশুট ও করেছেন। এবার কলকাতা ঘুরে যাওয়ার পরই সোমবার নিজের সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন দুজনে। সোমবারের ব্যস্ত দুপুরে হঠাৎ-ই চমকে দিলেন গুরমিত আর দেবীনা।

এক্কেবারে বাঙালি বর-কনে বেশে ছবি আপলোড করলেন। দেবিনার পরনে লাল টুকটুকে বেনারসি আর সোনার গহনা আর কপালে আঁকা চন্দনের উলকি। আর গুরমিতের পরনে পাঞ্জাব গলা থেকে ঝুলছে রজনীগন্ধার মালা। কনে বেশে স্বামী গুরমিতকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন দেবীনা। আবার দুজনে পাশাপাশি বর কনে বেশে দেখা গেল। ক্যপাশানে লেখা ‘ফাইনালি’। তাঁদের প্রশ্ন, তাহলে কি ফের বাঙালি মতে বিয়েটা করলেন গুরমিত-দেবলীনা?

না তাঁরা বাস্তবে বিয়ে করেননি। এটা এদের আসন্ন প্রজেক্ট শুভ বিজয়া। সম্প্রতি গুরমিত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁদের বাঙালী মতের বিয়ের ছোট ঝলক শেয়ার করলেন৷ ক্যপশানে লিখলেন, ‘ভালোবাসা সবসময় আমাদের জন্য বাতাসে থাকে’। এই প্রজেক্টের কাজের মাধ্যমেই নিজেদের বিয়ের স্বপ্ন পূরণ করলেন। এরপর অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন। শুধু কি নেটিজেন সহকর্মীরা ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026