Debina Bonnerjee: সাধের অনুষ্ঠানে মেরুন আনারকোলিতে দেবীনা ব্যানার্জী, দেখুন ছবি

২০২২’এর শুরুতেই সুখবর জানন হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত ও দেবীনা। দুই থেকে তিন হচ্ছেন তারা। অনস্ক্রিন দিয়ে শুরু হলেও অফস্ক্রিনেও একে অপরের জীবনসঙ্গী তারা। এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। ২০০৬ একে একে অপরকে ডেট করছেন এই দুই তারকা। পরবর্তীকালে একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা। খুব শীঘ্রই তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, সেই কথা এই জুটি আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের একাধিক ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন দেবীনা।

যত দিন যাচ্ছে সেই বিশেষ দিনটা এগিয়ে আসছে। তাদের কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। সম্প্রতি নিজের সাধের অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে নিলেন দেবীনা, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের মাঝে রীতিমতো ভাইরাল। সাধের দিন মেরুন রঙের আনারকোলিতে দেখা গিয়েছে দেবীনাকে। এই পোশাকে তিনি নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি তুলেছেন, যা এই মুহূর্তে ভাইরাল। এই পোশাকে তিনি নিজের একাধিক ছবি শেয়ার করেছেন।

ভাইরাল হওয়া ছবিতে দেবীনা ব্যানার্জী একেবারে সুন্দর করে সেজেছিলেন নিজের সাধের অনুষ্ঠানের জন্য। বাংলার মেয়ে তিনি। তবে নিজের কেরিয়ার গুছিয়েছেন বম্বেতেই। ছবিতে মেরুন রঙের আনারকোলির সাথে হাতে পরেছিলেন চূড়ো। মোটা করে পরেছিলেন সিঁদুর। কপালে লাল টিপের সাথে পরেছিলেন চন্দন। সাথে পরেছিলেন মানানসই সোনার গয়নাও। এই পোশাকে একাধিক পোজে ছবি তুলেছেন তিনি। অভিনেত্রী রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তার সন্তানের জন্য। তার ভক্তরাও সেই নতুন সদস্যকে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026