এসবিআই, পিএনবি, এইচডিএফসি, আইসিআইসিআই বা অন্যান্য ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশিকা দিল দিল রিজার্ভ ব্যাংক। শীর্ষ ব্যাংক জানিয়েছে সমস্ত পাবলিক এবং প্রাইভেট ব্যাংক গুলির ডেবিট কার্ড যেগুলোতে ইএমভি নেই সেগুলো ১লা জানুয়ারী ২০২০ এর পরে ব্লক হয়ে যেতে পারে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, সমস্ত ব্যাংককে তাদের গ্রাহকদের ম্যাগনেটিক ডেবিট কার্ডটি পরিবর্তন করে একটি নতুন ইএমভি কার্ড দিতে হবে গ্রাহকদের। রিজার্ভ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ প্রদানের মান পূরণের লক্ষ্যে ম্যাগনেটিক ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট করা জরুরি। এরপরই এসবিআই, পিএনবি, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআইআই ব্যাংকের গ্রাহকরা যারা ম্যাগনেটিক ডেবিট কার্ড ব্যবহার করছেন তাদের তাদের ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট করার পরামর্শ দেওয়া হয় নয়তো এটিএম থেকে টাকা তোলার সময় অসুবিধার সম্মুখীন হতে পারে।
আরও পড়ুন : নতুন নিয়মে টাকা তোলার আগে এই ৫ প্রক্রিয়া সম্বন্ধে জেনে যান, নাহলে বিপদে পড়তে পারেন
ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডগুলিতে অনলাইন জালিয়াতি বা এটিএম জালিয়াতির সম্ভাবনা বেশি থাকায় আরবিআই সমস্ত ভারতীয় ব্যাংকগুলিকে ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে এগুলি নিষ্ক্রিয় করার প্রস্তাব দিয়েছে। সুতরাং, সমস্ত ম্যাগনেটিক চিপ-ভিত্তিক ডেবিট কার্ড ১লা জানুয়ারী ২০২০ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রসঙ্গত এর আগে, এসবিআই তার ডেবিট কার্ডধারীদের যাদের ম্যাগনেটিক চিপ-ভিত্তিক ডেবিট কার্ড ছিল তাদেরব্দেবীত কার্ডটি একটি নতুন ইএমভি ডেবিট কার্ড দ্বারা রিপ্লেসমেন্ট করতে বলেছিল।
অনলাইনে ইএমভি চিপ কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?
১. ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পোর্টালটি দেখুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
২. “ই-সার্ভিস” বিভাগ থেকে “এটিএম কার্ড সার্ভিসেস” নির্বাচন করুন।
৩. তালিকা থেকে “রিকোয়েস্ট এটিএম/ডেবিট কার্ড” অপশনটি নির্বাচন করুন।
৪. অ্যাকাউন্ট নম্বরটি সিলেক্ট করুন, কার্ডে আপনি যে নামটি চান তা দিন, কার্ডের ধরণটি নির্বাচন করুন, টাইমস এন্ড কন্ডিশন সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন।
৫. আপনার সমস্ত বিবরণ যাচাই করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
৬. আপনার এসবিআই ডেবিট কার্ড ব্যাংকের ডাটাবেসে উল্লিখিত আপনার ঠিকানায় পৌঁছে দেবে ব্যাংক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…