ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Debit card: ক্লাসিক, গোল্ড না প্রিমিয়াম, কোন ধরনের ডেবিট কার্ড ব্যবহার করেন আপনি? জেনে নিন তাদের সমস্ত উপকারিতা

আপনি যখন সাধারণত ব্যাংকে একটি একাউন্ট খুলতে চান তখন তার সাথেই আপনাকে একটি ডেবিট কার্ড দেওয়া হয়। আগে ডেবিট কার্ডের অপশন বাধ্যতামূলক না থাকলেও এখন মোটামুটি প্রত্যেক ব্যাংক আপনাকে ডেবিট কার্ডের সুবিধা দিয়ে থাকে। সাধারণত মানুষ এক ধরনের ডেবিট কার্ড ব্যবহার করেন যা তাদের ব্যাংক দ্বারা জারি করা হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন অনেক ধরনের ডেবিট কার্ড ভারতে চালু রয়েছে এবং সেই কার্ডের আলাদা আলাদা সুবিধাও কিন্তু থাকে। এই কার্ডের নিজস্ব নিজস্ব কিছু বিশেষ ফ্যাসিলিটি রয়েছে যা আপনি সেই কার্ড ছাড়া অন্য কোন কার্ড থেকে গ্রহণ করতে পারবেন না। বিভিন্ন এটিএম কার্ড এবং তাদের সুবিধা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ক্লাসিক

ক্লাসিক হলো একটি অত্যন্ত মৌলিক কার্ড যা সমস্ত ধরনের ট্রানজাকশন করতে ব্যবহার করা যেতে পারে। আপনি সারা বিশ্বে এই গার্ডের সমস্ত ধরনের পরিষেবা পাবেন। তার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে, নগদ তুলতে পারেন আপনি এই কার্ড ব্যবহার করে।

গোল্ড

আপনার কাছে যদি গোল্ড ভিসা কার্ড থাকে তাহলে আপনি ভ্রমণ সহায়তা থেকে শুরু করে ভিজার গ্লোবাল কাস্টমার সার্ভিস পেতে পারেন। আপনি সারা বিশ্বে এই কার্ড ব্যবহার করতে পারেন। বিশ্বের খুচরো আউটলেটের পাশাপাশি সমস্ত ধরনের অত্যাধুনিক পরিষেবা নিতে আপনি ব্যবহার করতে আপনি ভিসা গোল্ড কার্ড ব্যবহার করতে পারেন।

প্লাটিনাম

প্লাটিনাম কার্ড সারা বিশ্বে ব্যবহার করা যেতে পারে এবং এই কার্ডের মাধ্যমে আপনি নগদ বিতরণ থেকে শুরু করে গ্লোবাল এটিএম নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করতে পারেন। তার পাশাপাশি চিকিৎসা এবং আইনি রেফারেল সহ সমস্ত ধরনের সহায়তা আপনি পাবেন। এই কার্ডে নানা সময়ে অনেক ধরনের ডিল এবং ডিসকাউন্ট অফার দেওয়া হয়ে থাকে।

সিগনেচার

সিগনেচার ক্রেডিট কার্ড আপনাকে কোন অতিরিক্ত কার্ড ছাড়াই আপনার ক্রেডিট সীমার বেশি খরচ করতে দেয়। এর পাশাপাশি এই কার্ড ব্যবহার করে আপনি বিমানবন্দরের লাউঞ্জ এক্সেস গ্রহণ করতে পারবেন এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026