ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Debit cardless withdrawal: ডেবিট কার্ড ছাড়াই এবার এটিএম থেকে তুলতে পারবেন ক্যাশ, জানুন কিভাবে কাজ করে কার্ডলেস উইথড্রল

এটিএম থেকে ক্যাশ উইথড্র করা এখন হয়ে উঠেছে আরো অনেক বেশি সহজ। সম্প্রতি এটিএম থেকে ক্যাশ তোলার পুরো ব্যবস্থার সম্পূর্ণরূপে ভোল পাল্টে দিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। আজকের দিনে আর আপনাকে এটিএম কার্ড নিয়ে যেতে হবে না টাকা তোলার জন্য। কেবলমাত্র ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই আপনারা খুবই সহজে টাকা উইথড্র করতে পারবেন যেকোনো ব্যাংক থেকে। ফলে বিষয়টা হয়ে উঠেছে আরো অনেক বেশি সহজ। পাশাপাশি, যুব সমাজের কাছে টাকা তোলার বিষয়টি হয়ে উঠেছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ছাড়াই এখনকার দিনে এটিএম থেকে টাকা তোলা সম্ভব। কিন্তু কিভাবে এই ব্যবস্থায়ী কাজ করে? কিভাবে ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা তুলবেন আপনি?

কার্ডবিহীন ক্যাশ তোলার সুবিধা ব্যবহার করার জন্য গ্রাহকদের এটিএম এ গিয়ে ইউপিআই ডেবিট অপশনটি ব্যবহার করবে। আপনি যদি কার্ড ছাড়া নগদ তোলার সুবিধা ব্যবহার করেন তবে আপনাকে এটিএম থেকে সরাসরি কিউআর কোড স্ক্যান করতে হবে।

এটিএম থেকে নগদ টাকা তোলার সময় মোবাইল পিন ব্যবহার করে আপনাকে ক্যাশ নিতে হবে।

তবে হ্যাঁ, যদি আপনি কার্ড ব্যবহার না করে শুধুমাত্র ইউবিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নগদ টাকা তুলতে চান তাহলে কিন্তু একটি উর্ধ্বসীমা রয়েছে। আপনি সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারবেন কার্ড ব্যবহার না করে। কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই উর্ধ্বসীমা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এর বেশি টাকা কিন্তু আপনি ইউপিআই এর মাধ্যমে নগদ তুলতে পারবেন না।

কিভাবে আপনি টাকা তুলবেন?

১. প্রথমে যে কোন একটি এটিএমে যান এবং নগদ তোলার বিকল্পটি বেছে নিন।

২. এরপর এটিএম মেশিনের স্ক্রিনে ইউপিআই বিকল্পটি নির্বাচন করুন।

৩. আপনি এটিএম এর স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন।

৪. এরপর আপনার ফোনের যেকোনো ইউপিআই অ্যাপ্লিকেশন খুলুন এবং কিউ আর স্ক্যানার দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করে ফেলুন এবং একটিভ করুন আপনার ইউপিআই।

৫. এরপর আপনাকে টাকার এমাউন্ট এবং ইউপিআই পিন দিতে হবে। যদি আপনি সব ঠিক ভাবে ফিলাপ করে ফেলেন, তাহলে আপনার ইউপিআই একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন আপনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026