বাংলা সিরিয়াল

পর্দার সর্বজয়ার ভোলবদল! চেনা দায় অভিনেত্রী দেবশ্রী রায়কে, রইল ছবি

একসময়ে টলিউডের নামজাদা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন দেবশ্রী রায়। প্রথম সারির সুন্দরী অভিনেত্রী ছিলেন তিনি। একাধিক হিট, রোমান্টিক ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন রাজনীতির ময়দানেও চালিয়ে খেলেছেন অভিনেত্রী। তবে বর্তমানে সব ছেড়ে আবারো লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে ফিরেছেন দেবশ্রী রায়। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ‘সর্বজয়া’ ধারাবাহিকে নাম ভুমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।

তবে সম্প্রতি পর্দার সর্বজয়া একেবারে অন্য সাজে। বলাই বাহুল্য, বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় ধরা দিয়েছেন তিনি। কালো অফ শোল্ডার টপ ও ট্রাউজারে দেখা গিয়েছে তাকে। কাঁধে রাখা ছিল সি-গ্রীন রঙের একটি ব্লেজার। তার সাজগোজে ছিল আধুনিকতার ছোঁয়া। জানা গিয়েছে, কোন একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন তিনি। নিঃসন্দেহে বলা চলে, অভিনেত্রীর এই নতুন লুকে রীতিমত মুগ্ধ তার ভক্তরা। মঙ্গলবার নিজেই এই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এই ছবি রীতিমতো ভাইরাল নেটিজেনদের মাঝে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই আরো জানা গিয়েছে, ধারাবাহিকে এখন থেকে মাঝে মাঝেই এমন সাজে দেখা যাবে পর্দার সর্বজয়াকে। পরিবারের হাত থেকে নিজের স্বামীর ব্যবসাকে বাঁচানোর জন্যই এই ভোলবদল হবে সর্বজয়ার। তবে পুরো বিষয়টা এখনো খোলসা করে জানা যায়নি। ‘সর্বজয়া’র আগামী এপিসোডগুলোতে বড় চমক আসতে চলেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রীর কামব্যাকের খবর প্রকাশ পেতেই একদল ট্রোলার রীতিমতো কটাক্ষের জালে জড়িয়েছিলেন অভিনেত্রীকে। তারা এবারেও সুযোগ ছাড়লেন না। অভিনেত্রীর এই ভোলবদল নিয়েও কটাক্ষ করলেন তারা। তবে সবসময়ের মতো অভিনেত্রীর ভক্তরা রুখে দাঁড়ালেন সেইসমস্ত কটাক্ষকারীদের বিরুদ্ধে। তাদের মতে, ৬০ বছর বয়সেও অভিনেত্রী যেভাবে নিজেকে ফিট রেখেছেন তা দেখে সকলেরই কিছু শেখা উচিৎ। পাশাপাশি নিজেদের প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন প্রাণভরে।

সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ট্রোলিং নিয়ে মাথা ঘামাতে রাজি নন অভিনেত্রী। যারা তাকে কটাক্ষ করছেন তাদের কোনো জবাবও দেন না তিনি। তার লক্ষ্য একটাই, অভিনেত্রী হিসেবে ভালো আরো ভালো কাজ করা, যাতে দর্শকরা খুশি হন। তাতে কে কি তাকে বলল সেই নিয়ে ডোন্ট কেয়ার ভাব বরাবরই বজায় রাখেন দেবশ্রী রায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026