পলিটিক্স

আমাকে জেতানোর কথা বলেছিলেন তৃণমূল নেত্রী, ওরা ক্ষমা চাওয়ার কি আছে! শোভনকে পাল্টা দেবশ্রী

দিন কয়েক আগে নতুন দিল্লিতে অশোক রোডে বিজিবি সদর দপ্তরে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা টলি অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)। সেখানে ঘটে যায় একটি বিপত্তি। বেঁকে বসেন শোভন চট্টোপাধ্যায় ( Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। শোভন বান্ধবী বৈশাখী দেবশ্রীর দিল্লি যাত্রা বিষয়ে আপত্তি জানান। ফলে দেবশ্রী রায় কে বিজেপি সদর দপ্তর থেকে একেবারে শূন্য হাতে ফিরে আসতে হয়। তারপর দেবশ্রীর বিধানসভার রায়দিঘিতে বিজেপির হয়ে প্রচার করতে গেলেন এদিন শোভন চট্টোপাধ্যায়।

মানুষের কাছে গিয়ে দেবশ্রীকে জেতানোর জন্য তিনি ক্ষমা চেয়ে এলেন সর্বসমক্ষে। সুমন চট্টোপাধ্যায় বললেন,’ ওকে আমি এখানে দায়িত্ব জিতিয়ে ছিলাম। তাই এখন আমি ক্ষমাপ্রার্থী।” অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন,’ উনি এলাকার মানুষকে টোটো দেবেন বলে কিছু টাকা-পয়সা তুলেছিলেন। কিন্তু এলাকার মানুষ টোটো পেলোণা আর টাকাও পেল না।”

এই মন্তব্য প্রসঙ্গে দেবশ্রী বললেন,” ওকে তো আমায় জেতানোর দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল নেত্রী স্বয়ং। তাহলে এতো ক্ষমা চাওয়ার কি আছে। আসলে এই বুদ্ধিটা শোভন কে দিয়েছে বৈশাখী।” প্রসঙ্গত প্রত্যেকদিন দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সভা করে আসছেন শোভন এবং বৈশাখী জুটি। এবারে তারা পৌছলেন রায়দিঘি তে। সেখানে পৌঁছেই সেখানকার বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় শোভন এবং বৈশাখী জুটি।

পাল্টা দেবশ্রী আরো বলেন,’ আমি সিনেমা করছি কিনা করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। উনি এব্যাপারে আপনাকে বলার কে। আর শোভন চ্যাটার্জি যদি রায়দিঘিতে গিয়ে আমার নামে কিছু বাজে কথা বলে কয়েকটা ভোট বেশি পায় তাহলে বলুন। আর বৈশাখী বলছেন আমার সিনেমার ক্যারিয়ার শেষ। আচ্ছা উনি কে আমার সিনেমা নিয়ে কথা বলার। আমি আন্তর্জাতিক পুরস্কার এবং জাতীয় পুরস্কার দুটোই পেয়েছি। দেখা যদি সিনেমা না করেন তাহলে কেউ কি তাকে ভুলে যাবেন? তেমনি দেবশ্রী রায় কে কেউ ভুলবেন না।” অর্থাৎ বর্তমানে শোভন এবং বৈশাখী জুটি এবং তার সঙ্গে দেবশ্রী রায় কে নিয়ে বেশ উত্তপ্ত রয়েছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026