সম্প্রতি ব্যবসার দিকে মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে। কিন্তু কিসের ব্যবসা করলে ভাল হবে সে ব্যাপারে সবার মনে স্পষ্ট ধারণা নেই। এদিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের অভিনব মহাপাত্র এবং অজিতাভ মহাপাত্রর ব্যবসার কথা উঠে এসেছে খবরের শিরনামে। মাত্র ৫ হাজার তাকে ব্যবসা শুরু করে আজ তারা দু’হাতে অর্থ উপার্জন করছেন। খবর অনুযায়ী, লকডাউন এর সময় থেকে ৫ হাজার টাকার পুঁজি নিয়ে ডেকোরেশনের ব্যবসা শুরু করেছিলেন এই দু’জনে। চাইলে আপনিও শুরু করে দিতে পারেবন ডেকোরেশনের ব্যবসা। কিন্তু কীভাবে করবেন এই কাজ? চলুন জেনে নেয় যাক-
আপনি চাইলে নিজের সাজসজ্জার দোকান খুলতে পারেন। অথবা অনলাইনে ওয়েবসাইট তৈরি করেও কাজ শুরু করা যেতে পারে। প্রতি ঋতুতে কোনো না কোনো ডেকোরেশনের প্রয়োজন হয়। এখন সর্বত্র এর চাহিদা বাড়ছে। চাইলে শুধুমাত্র বিয়ের মরশুমেই ডেকোরেশনের কাজ শুরু করতে পারেন।
ডেকোরেশনের কাজ শুরু করতে আপনার অনেক কিছুর প্রয়োজন হবে। কাজটি বড় বা ছোট স্কেলে করা হোক না কেন, কিছু সজ্জা সামগ্রী কিনতে হবে, যা এই ব্যবসার জন্য প্রয়োজনীয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ছোট পরিসরে কাজ শুরু করেন, তাহলে ঘর এবং পার্টি হল সাজানোর কাজ নিতে পারেন। এতে কিছু কৃত্রিম ফুল, বেলুন ফোলানোর মেশিন, বেলুন, তাজা ফুলের জন্য কৃষক বা অন্য বিক্রেতার কাছ থেকে দরকার অনুযায়ী সামগ্রী কিনতে হবে।
অবশ্য বৃহত্তর স্কেলে কাজ করার জন্য বড় সজ্জাসংক্রান্ত আইটেম প্রয়োজন হবে। যদি বড় বিনিয়োগ করতে না চান তবে আপনি ঘরে বসেও ছোট ছোট সাজসজ্জার কাজ করে বেশ ভালো লাভ পেতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…