দীক্ষা শেঠ অভিনয় দুনিয়ার অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। আজ ১৪’ই ফেব্রুয়ারি ৩৩’এ পা দিলেন অভিনেত্রী। তার অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না কোন কালেই। সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ হতে চেয়েছিলেন তিনি। তবে তার ভাগ্যে অভিনেত্রী হওয়া লেখা ছিল। বলাই বাহুল্য, এই অভিনয় দুনিয়ায় পা রেখে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সাথে তার রসায়ন নজর টেনেছিল দর্শকদেরও। সেই শুরুর সময়ই মিডিয়ার পাতায় তুমুল চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী। তার ৩৩ বছরের জন্মদিনে আবারো সেই প্রসঙ্গের সূত্র ধরেই চর্চায় দীক্ষা। উল্লেখ্য, ১৯৯০’র ১৪’ই ফেব্রুয়ারি দিল্লিতে জন্মেছেন তিনি।
২০০৯’তে ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন দীক্ষা শেঠ। সেখান থেকেই ‘ভেদাম’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি পরিচালক কৃশের হাত ধরে। নিজের প্রথম ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আর সেই প্রথম ছবিতে অভিনেতার সাথে চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল তাকে। খুব স্বাভাবিকভাবেই সেই ছবিতে অভিনেতার সাথে তার এই ঘনিষ্ঠ দৃশ্য নজর কেড়েছিল সকলের। দৃষ্টি আকর্ষণ করেছিল মিডিয়ারও। সেই নিয়ে একসময় মিডিয়ার পাতায় কম চর্চা হয়নি। সম্প্রতি তার জন্মদিনে সেই প্রসঙ্গই পুনরায় চর্চায়।
একসময় সোনাক্ষী সিনহার বর্তমান প্রেমিক জাহির ইকবালের সাথে নাম জড়িয়ে ছিল দীক্ষার। ২০১৪’তে সেই কথা মিডিয়ার পাতাতেও উঠে এসেছিল। তবে নিজেদের সম্পর্কের কথা কোনদিনই প্রকাশ্যে স্বীকার করেননি তারা। তবে এই মুহূর্তে জানা গেছে, সোনাক্ষী সিনহার সাথে তার বাগদানও হয়ে গিয়েছে। বেশ কিছু সময় আগে আংটির ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। তবে এখনো পর্যন্ত একসাথে প্রকাশ্যে দেখা মেলেনি তাদের। উল্লেখ্য, মাঝে একসময় সানা সাইদার সাথেও নাম জড়িয়ে ছিল ইকবালের। সেই নিয়ে চর্চা চললেও মিডিয়ার সামনে মুখ খুলতে দেখা যায়নি কাউকেই। অভিনেত্রীর জন্মদিনে পুনরায় সেই সব প্রসঙ্গই আবারো চর্চিত একাংশের মাঝে। উল্লেখ্য, অভিনেত্রী শুধুমাত্র দক্ষিণী ছবিতে নয় তামিল, তেলেগু, কন্নড়ের পাশাপাশি হিন্দি ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…