এবার ওটিটিতে দীপিকা পাডুকন। পরিচালক শকুন বাত্রার ‘গেহরাইয়া’ ছবিতে ‘গালি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে দেখা মিলবে দীপিকা পাডুকনের। এই ছবিতে দেখা মিলতে চলেছে অনন্যা পান্ডেরও। ট্রেলারেই দেখা গিয়েছে দীপিকা, সিদ্ধান্ত ও অনন্যার ত্রিকোণ প্রেমের সম্পর্ক। এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়েই এগোবে গল্প। আসন্ন এই ছবি অ্যামাজন অরিজিনালস্ হিসেবে মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইমে। আসন্ন এই ছবির ট্রেলার মুক্তি পেতেই শোরগোল পড়েছে বলিউডের অন্দরে।
এই ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলবে দুটির জুটির, দীপিকা-ধৈর্য্য এবং সিদ্ধান্ত-অনন্যা। এই ট্রেলারে দেখা গিয়েছে দুটি জুটির সম্পর্কের জটিলতা ও রোমান্সের সমীকরণ। এই ছবিতে অনন্য পান্ডে দীপিকার কাজিন। তারই হবু বর সিদ্ধান্ত। এই ছবিতে দীপিকা ও ধৈর্য্য স্বামী-স্ত্রী কিনা তা অবশ্য স্পষ্ট হয়নি। তবে তাদের সম্পর্কে যে বেশ জটিলতা রয়েছে, তা স্পষ্ট হয়েছে ট্রেলারেই। তবে সবকিছুর মাঝে দীপিকার জীবনে সিদ্ধান্তের আগমন দীপিকার জীবন ঘেঁটে রেখে দিয়েছিল। উল্লেখ্য, এই ছবিতে দীপিকা আলিশার চরিত্রে, ধৈর্য্য কারণের চরিত্রে, সিদ্ধান্ত জায়েনে চরিত্রে, অনন্যা টিয়ার চরিত্রে অভিনয় করতে চলেছেন।
সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবির ট্রেলারে সিদ্ধান্তের সাথে দীপিকার গভীর চুম্বনের দৃশ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বলিউডের অন্দরে। ট্রেলার মুক্তি পেতেই শুরু হয়েছে চর্চা। এছাড়াও উঠে এসেছে একাধিক চরিত্র ও সম্পর্ক কথা, যা ছবি মুক্তি পাওয়া পর্যন্ত ধোঁয়াসাতেই থাকবে। জায়ের ও আলিশার অসম প্রেমের গল্প তাদের জীবনের অনেক সমীকরণ ওলট-পালট করে দেবে। পাশাপাশি থাকছে ত্রিকোণ প্রেমের সম্পর্কও। শকুন বাত্রার নতুন ছবি ‘গেহরাইয়া’ ১১’ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবির জন্য প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…