Oplus_0
বলিউডের তারকা দম্পতির ঘরে এলো সুসংবাদ। গণেশ চতুর্থীর দিন গ্লামারাস অভিনেত্রী দীপিকা পাডুকোনের কোন আলো করে এলো লিটল অ্যাঞ্জেল। যদিও বলিউডের অন্যতম সেরা জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের তরফ থেকে অফিসিয়ালি কোন সংবাদ প্রকাশ করা হয়নি। আমরা আপনাদের বলি, ২০১৮ সালে বলিউডের এই তারকা দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে বলিউডের সবচেয়ে সফল জুটি হিসেবে নিজেদেরকে বারবার প্রমাণ করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক কিংবা সেলিব্রেটিদের গেট টুগেদার, সর্বক্ষেত্রে দুজনকে দেখা গেছে একসাথে।
আমরা আপনাদের বলি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রণবীর-দীপিকা জুটি তাদের সন্তান আগমনের খবরটি জানিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর একাধিক ছবিতে দীপিকার মা হওয়ার গল্প দেখেছেন বিনোদন প্রেমীরা। ফলে কবে এবং কখন দীপিকার কি সন্তান হবে, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এই বিষয়টি নিয়ে নানা জিজ্ঞাসা উঠেছে দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের ভক্তদের মনে।
অবশেষে সমস্ত জল্পনা সমাপ্তি ঘটিয়ে দীপিকা পাড়ুকোনের কোল আলো করে গণপতি উৎসবেই জন্ম নিয়েছে লিটল প্রিন্সেস। গণপতি উৎসবের আগের দিন সন্ধ্যা বেলায় দীপিকা পাড়ুকোনকে মুম্বাইয়ের বেসরকারি হসপিটাল তথা এইচ এন রিলায়েন্সে ভর্তি করা হয়। যদিও তার আগে গণপতি বাপ্পার আশীর্বাদ গ্রহণ করেন অভিনেত্রী। এরপর গণেশ চতুর্থীর দিন মুম্বাইয়ের বেসরকারি হসপিটালে দীপিকা কন্যা সন্তানের জননী হয়েছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারকা দম্পতির তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ না করা হলেও তারকা জুটির কোল আলো করে আসা লিটিল অ্যাঞ্জেলকে দেখার অপেক্ষায় রয়েছেন বিনোদন প্রেমীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…