যখন পছন্দের অভিনেত্রী কাঁদেন, তখন কি মন ভালো থাকে? নায়কের জন্য হোক বা পরিস্থিতির চাপে পরে হোক, যদি স্বপ্নের নায়িকা কেঁদে ভাসান তবে মন একদম ভালো লাগে না, তখন মনে হয় ভিলেনকে গিয়ে ইচ্ছে মত মারি। কিন্তু শনিবারের গল্পে কেই বা ভিলেন আর কেই বা নায়িকা? আপনি নিশ্চয় এনসিবি-র টিম কে ভিলেন বানাবেন না। অবশ্য কালকের প্লটে বলিউডের মাস্তানি আর মাস্তানি ছিলেন না। হাজার হাজার চোখ কাল দীপিকার দিকেই ছিল। ম্যাডাম কোন ড্রেসে এনসিবি-র দপ্তরে এলেন বা কোন মুডে এনসিবি-র দপ্তর থেকে বেড়িয়ে গেলেন বা ভিতরে কি কি হল সব নিয়ে মানুষের উৎসাহের শেষ ছিল না।
উৎসাহের অবসান এখনও হয়নি। সূত্রের খবর, কাল নায়িকা/ভিলেন যাই বলুন না কেন ভীষণ কেঁদেছেন। এমনিতেই রণবীর সিং বলেছিলেন আমার স্ত্রী-র প্যানিক অ্যাটাক হয়। তবে কি তার জন্যেই দীপিকা কাল চোখের জল ফেললেন? সর্বভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দীপিকা যখন কাঁদতে শুরু করেন, তখন তাঁকে এনসিবি-র আধিকারিকরা সাফ জানিয়েদেন, এখানে কান্নাকাটি করে এখানে ‘চিড়ে ভিজবে না’।
আপনার কি একটুও দুঃখ হচ্ছে না যার জন্য আপনি সিনেমা হলের লম্বা লাইনে দাড়িয়ে বা তড়িঘড়ি অনলাইনে টিকিট কেটে সিনেমা দেখতে যান আজ তিনি কাঁদছেন। আজ তাঁকে এনসিবি ধমকাচ্ছে প্রমাণ সহ। প্রসঙ্গত, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট-এর কথা জেরার মুখে মেনে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকাই ছিলেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার কারিশমা প্রকাশ। পাশাপাশি এও জানিয়েছেন তিনি নিজে কখনো মাদক নেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…