বর্তমান যুগে কমবেশি সকলেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে থাকেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই ব্যবহার করেন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাপ। মাঝে মাঝেই তারকারা তাঁদের ফ্যানদের জন্য বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গিয়েছে ‘রামলীলা’ জুটির। রণবীর এবং দীপিকা বরাবর সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। প্রায় প্রতিদিন এই জুটি বিভিন্ন স্টোরি এবং ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। এমনই এক ভিডিও এখন সুপার ট্রেন্ডিং।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাতের দিকে ফাঁকা রাস্তায় সাঁ সাঁ করে ছুটছে দীপবীরের বিলাসবহুল গাড়ি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং গাড়ির ভেতরে রয়েছে হালকা আলোর ছোঁয়া। তারকা দম্পতি এমন পরিবেশে গাড়ির ভিতরে বেসামাল! আসলে গতকাল বুধবার প্রকাশ্যে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার নতুন ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান গাড়িতে চালিয়ে আলো-আঁধারি পরিবেশে উদ্দাম নাচ করেছেন রনবীর-দীপিকা জুটি। গানের তালে বেসামাল তারকা দম্পতির এমন নাচ সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করেন রণবীর সিং। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “সব কুল কিডসরা আপাতত এটাই করছে!” সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘বেকাবু’ ও ‘গেহরাইয়া’। আবার সেই পোস্টে কমেন্ট করেছেন স্ত্রী দীপিকা। তিনি রণবীরের উদ্দেশ্যে লিখেছেন, “আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ”। এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন রণবীর-দীপিকা ভক্তরা। ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে ৫ লাখের বেশি লাইক পেয়েছে।
অনস্ক্রীন কি অফস্ক্রিন সর্বদাই, রণবীর-দীপিকার রসায়ন বেশ পছন্দ হয় দর্শকদের। এছাড়া রণবীর তো দীপিকার ফ্যান। সুযোগ পেলেই বউয়ের তারিফ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না। তেমনি নতুন গান রিলিজ করতেই, সেটি নিয়ে ভিডিও বানিয়ে সিনেমার প্রচার করতে কোনো খামতি রাখেননি বলিউডের সিম্বা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে দীপিকার ‘গেহরাইয়া’।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…
ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…
২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…
আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…
দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…