বলিউড

ফের দীপিকা-শাহরুখ একই ছবিতে, দীপিকার পারিশ্রমিক জানলে চোখ কপালে উঠবে

যশরাজ ব্যানারে “পাঠান” সিনেমায় ফের জুটি বাঁধতে চলেছেন ‘ওম শান্তি ওম’ এর জুটি শাহরুখ-দীপিকা। তখন দীপিকা ছিলেন বলিউডের নবাগতা, এখন পরিণীতা। যাই করেন তাই হিট। বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন।

কিং খানের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, এবার ‘পাঠান’ ছবি দিয়েই কামব্যাক করতে চলেছেন কিং খান। আন্ধেরির স্টুডিয়োতে নভেম্বরের শেষ থেকে কাজ শুরু করবেন বাদশা। কিন্তু গল্প অন্য জায়গায়। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমায় দীপিকা কত টাকা পারিশ্রমিক চাইছেন জানেন? প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন ২০২০ র বিতর্কিত নায়িকা দীপিকা পাড়ুকোন। এমনিতেই এই সিনেমার বাজেট প্রায় ২০০ কোটি টাকা। বলিউড সূত্রে খবর, সিদ্ধার্থ আনন্দের এই ছবিটিতে থাকছে ভরপুর অ্যাকশন। এইরকম অ্যাকশন থ্রিলারে অভিনয়ের জন্য দীপিকার পারিশ্রমিকের অঙ্কটাও যে বেশ মোটা তা বেশ বোঝা যাচ্ছে। দীপিকার পাশাপাশি এই মুভিতে প্রথমবার দেখা যেতে পারে সালমান-শাহরুখকে একসঙ্গে। এছাড়াও থাকছেন জন আব্রাহাম। এই ছবির শ্যুটিং যশ রাজ স্টুডিয়োতে শুরু হতে চলেছে। তবে সব মিলিয়ে দীপিকার পারিশ্রমিকের অঙ্ক নেটিজেনদের চোখ কপালে তুলেছে।

প্রসঙ্গত ২০২০ তেই দীপিকা বলিউড ড্রাগ মামলায় জড়িয়ে গিয়েছিলেন। তাঁর ও ম্যানেজারের গোপন চ্যাট সবার সামনে আসে। ড্রাগ মামলায় তাঁর ম্যানেজার এনসিবি-র সন্দেহের তালিকায়, এমনকি দীপিকার ‘মাল হ্যায় কেয়া’ মেসেজটি ভাইরাল হয় সর্বত্র। বর্তমানে সব কিছুকে তুড়ি দিয়ে উড়িয়ে মোটা পারিশ্রমিকের সিনেমায় কাজ করতে চলেছেন বলিউডের চর্চিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026