২০২৩-এর অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাতু নাতু’ গানটি অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে। এখন সেই নিয়েই শোরগোল গোটা দেশ জুড়ে। তবে শুধু ‘নাতু নাতু’ নয় অস্কারের মঞ্চে ছিল আরো এক চমক। এবার এই মঞ্চে আকর্ষণীয় সাজেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম প্রথম সারির ডিভা দীপিকা পাডুকোনকে। খুব স্বাভাবিকভাবেই যা অত্যন্ত গর্বের ভারতীয়দের জন্য।
সম্প্রতি অস্কারের মঞ্চে দীপিকা পাডুকোনের লুক রীতিমতো নজর কেড়ে নিয়েছে সকলের। এদিন ওল্ড হলিউড লুকেই দেখা মিলেছিল অভিনেত্রীর। অন্যতম জনপ্রিয় নামী ব্রান্ড ‘লুই ভিটন’নের পোশাকেই সেজে উঠেছিলেন তিনি। কালো অফশোল্ডার, টিউব ব্রা কাটিং, লং গাউনেই ছিলেন অভিনেত্রী। পরেছিলেন অপেরা গ্লাভসও। সাথে অভাব ছিল না মানানসই অলংকারেরও। মূল্যবান হীরের নেকলেসের পাশাপাশি হাতে ছিল হীরের ব্রেসলেট ও আংটি। চুলের বাহারেও এদিন খামতি রাখেননি দীপিকা। নিঃসন্দেহে বলা চলে, এই মুহূর্তে অস্কারের মঞ্চে অভিনেত্রীর এই রেড কার্পেট লুকে চোখ ধাঁধিয়ে গিয়েছে গোটা বিশ্বের। মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষকে। অবশ্য সেই মুগ্ধতার একাধিক ঝলক মিলবে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
এদিন এই মঞ্চে শুধুমাত্র অভিনেত্রীর আকর্ষণীয় সাজই নয়, তার ঘাড়ের নতুন ট্যাটুও নজর এড়ায়নি অধিকাংশের। ‘৮২° ই’ই ট্যাটু আকারে লেখা ছিল তার ঘাড়ে। তবে অভিনেত্রী এমন ট্যাটু কেন করিয়েছেন! তার কারণ অবশ্য জানা যায়নি এখনো। তবে সব কিছুর মাঝেও এই বিষয়টি চোখের আড়াল হয়নি কারোরই। সেই নিয়ে চলছে চর্চাও। এই মুহূর্তে নিজের রেড কার্পেট লুকের পাশাপাশি এই বলি ডিভা চর্চায় রয়েছেন নিজের নজরকাড়া এই ট্যাটুর জন্যও। আপাতত সব মিলিয়ে বলাই চলে, অস্কারের মঞ্চ থেকে শিরোনামে দীপিকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…