গত কয়েক বছর ধরে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মাতাচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।বর্তমানে হলিউডে একাধিক কাজ করছেন তিনি। কানের রেড কার্পেটে নিমেষে নজর কেড়ে নিচ্ছে দীপিকার স্টাইল। কিন্তু কিছু ক্ষেত্রে তাঁকে পড়তে হয়েছে অস্বস্তিতেও। সম্প্রতি দীপিকার একটি ভিডিও নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। এটি কানের রেড কার্পেটের পুরানো ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা তাঁর কোমর থেকে এক ব্যক্তির হাত সরানোর চেষ্টা করছেন।
ঘটনাটি ঘটে 2022 সালে। সেই বছর কানের রেড কার্পেট উজ্জ্বল করে হেঁটেছিলেন দীপিকা। তাঁর পরনে ছিল লাল রঙের গাউন। গাউনের স্লিভ নুডল প্যাটার্নের। গাউনের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত ছিল দীপিকার ক্লিভেজ। গাউনের কোমরের অংশে ছিল রাফল ডিজাইন। নিচের অংশ যথেষ্ট ফ্লেয়ারড ছিল। দীপিকা পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত ছিলেন। আচমকাই একজন ব্যক্তি দীপিকার কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেন। ওই ব্যক্তি দীপিকার কোমর ধরে তাঁকে চুম্বন করেন। দীপিকা বারবার নিজের কোমর থেকে ওই ব্যক্তির হাত সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছুক্ষণ পর অভিনেত্রী ওই ব্যক্তিকে চিনতে পারেন। এরপর তিনি সপ্রতিভ হয়েই ওই ব্যক্তির সাথে কথা বলেন।
সম্প্রতি দীপিকা তাঁর প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, রণবীর (Ranveer Singh) ও তিনি দুইজনেই যথেষ্ট বাচ্চা পছন্দ করেন। আগামী দিনে নিজেদের সন্তান চান তাঁরা। তবে রণবীর ও দীপিকা তাঁদের সন্তানকে আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই বড় করে তুলতে চান। মিডিয়ার স্পটলাইট থেকে নিজেদের সন্তানকে দূরে রাখার পরিকল্পনা করছেন দীপিকা ও রণবীর। আগামী দিনে দীপিকাকে দেখা যাবে ভারতে প্রথম এরিয়াল ফিল্ম ‘ফাইটার’-এ । এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন (Hritwik Roshan)।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…
আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…
আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…
আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…
যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…