বিনোদন

কানের রেড কার্পেটে কোমর জড়িয়ে ধরে চুম্বন দীপিকাকে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এই ব্যক্তি

গত কয়েক বছর ধরে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মাতাচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।বর্তমানে হলিউডে একাধিক কাজ করছেন তিনি। কানের রেড কার্পেটে নিমেষে নজর কেড়ে নিচ্ছে দীপিকার স্টাইল। কিন্তু কিছু ক্ষেত্রে তাঁকে পড়তে হয়েছে অস্বস্তিতেও। সম্প্রতি দীপিকার একটি ভিডিও নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। এটি কানের রেড কার্পেটের পুরানো ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা তাঁর কোমর থেকে এক ব্যক্তির হাত সরানোর চেষ্টা করছেন।

ঘটনাটি ঘটে 2022 সালে। সেই বছর কানের রেড কার্পেট উজ্জ্বল করে হেঁটেছিলেন দীপিকা। তাঁর পরনে ছিল লাল রঙের গাউন। গাউনের স্লিভ নুডল প‍্যাটার্নের। গাউনের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত ছিল দীপিকার ক্লিভেজ। গাউনের কোমরের অংশে ছিল রাফল ডিজাইন। নিচের অংশ যথেষ্ট ফ্লেয়ারড ছিল। দীপিকা পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত ছিলেন। আচমকাই একজন ব্যক্তি দীপিকার কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেন। ওই ব্যক্তি দীপিকার কোমর ধরে তাঁকে চুম্বন করেন। দীপিকা বারবার নিজের কোমর থেকে ওই ব্যক্তির হাত সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছুক্ষণ পর অভিনেত্রী ওই ব্যক্তিকে চিনতে পারেন। এরপর তিনি সপ্রতিভ হয়েই ওই ব্যক্তির সাথে কথা বলেন।

সম্প্রতি দীপিকা তাঁর প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, রণবীর (Ranveer Singh) ও তিনি দুইজনেই যথেষ্ট বাচ্চা পছন্দ করেন। আগামী দিনে নিজেদের সন্তান চান তাঁরা। তবে রণবীর ও দীপিকা তাঁদের সন্তানকে আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই বড় করে তুলতে চান। মিডিয়ার স্পটলাইট থেকে নিজেদের সন্তানকে দূরে রাখার পরিকল্পনা করছেন দীপিকা ও রণবীর। আগামী দিনে দীপিকাকে দেখা যাবে ভারতে প্রথম এরিয়াল ফিল্ম ‘ফাইটার’-এ । এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন (Hritwik Roshan)।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026