নিউজ

দিল্লি থেকে অমৃতসর এবার মাত্র ২ ঘণ্টায়, শীঘ্রই চালু হবে বুলেট ট্রেন, জেনে নিন রুট সমন্ধে

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। এককথায় ভারতে রোজ উন্নতি হচ্ছে রেলওয়ে পরিষেবার। এবার ভারতীয় রেলওয়ের মুকুটে নতুন পালক বুলেট ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার ভারতের বুকে দৌড়াবে বুলেট ট্রেন। কোন রুটে চলবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এখন দিল্লি থেকে অমৃতসর যাওয়া খুব সহজ হবে। বুলেট ট্রেন নিয়ে কাজ শুরু করেছে রেলমন্ত্রক। আসলে, দিল্লি-চণ্ডীগড় অমৃতসর হাই স্পিড রেল করিডোর নির্মাণের জন্য আর্থ-সামাজিক সমীক্ষা শুরু হয়েছে। এতে বুলেট ট্রেনের জন্য একটি ৫৫ ফুট চওড়া রেলপথ থাকবে, যা প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চালানোর প্রস্তাব করা হয়েছে। এই করিডোর তৈরির পর অমৃতসর ও দিল্লির মধ্যে যাতায়াতের সময় পাঁচ ঘণ্টা থেকে কমে দুই ঘণ্টা হবে বলে আশা করা হচ্ছে।

এই রেলপথ সমীক্ষা করছে আইআইএম দিল্লি। আইআইএম রিসার্চের প্রতিনিধি মহেন্দ্র প্রতাপ বলেছেন যে প্রকল্পের জন্য মোট ৩৬৫ টি গ্রামের জমি অধিগ্রহণ করা হবে। তিনি বলেন, ‘কবে থেকে অধিগ্রহণ শুরু হবে সে বিষয়ে কিছু বলা খুব মুশকিল। এতে পাঁচ বছর সময় লাগতে পারে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে ক্ষতিপূরণের পরিমাণ দেওয়া হবে যা জমির কালেক্টর রেটের প্রায় পাঁচগুণ হবে।‘ এই বুলেট ট্রেন দিল্লির দ্বারকা থেকে শুরু হবে এবং সোনিপত, পানিপথ, কুকুরক্ষেত্র, আম্বালা, মোহালি, লুধিয়ানা, জলন্ধর এবং অমৃতসরে থামবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026