নিউজ

‘দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ’, দিল্লি মসজিদের অনুষ্ঠান প্রসঙ্গে তীব্র নিন্দা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লি : সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস নিয়ে। এই মারণ ভাইরাসের কবলে যাতে আরও মৃত্যু ও সংক্রমণের হার না বাড়ে তার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউন ঘোষণা করেছেন। যার ফলে সমস্ত জমায়েত ও যান চলাচল নিষিদ্ধ। কিন্তু তার লক ডাউন বিধি জারির আগেই ঘটে গিয়েছে দূর্ঘটনা। গত ৮ মার্চ থেকে ১০ মার্চ দিল্লির নিজামুদ্দিনের একটি মসজিদে ধর্মীয় সমাবেশ হয়। সেই সমাবেশে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।

এই সমাবেশের পর ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে ৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ওই সমাবেশে উপস্থিত আরও ৪৪১ জনের শরীরে কোভিড-১৯ এর জীবানুর খোঁজ মিলেছে। এদের মধ্যে ৪১ জনকে আগেই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। গতকাল আরও বাকি ৪০০ জনকে করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ওই সমাবেশের আরও ১১০০ জন দেশের বিভিন্ন হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মসজিদ কতৃপক্ষের এটি দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ। এখন নোভেল করোনা ভাইরাসের দাপটে জবুথবু গোটা বিশ্ব। তিনি অনুরোধ করেছেন এখন জমায়েত এড়িয়ে চলতে। আরও জানা গিয়েছে, এই সমাবেশে অংশ নেওয়ার পরে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও আন্দামানে ফিরে গিয়েছেন অনেকে। তাঁদের এখন চিহ্নিত করা সরকারের পক্ষে একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026