নিউজ

কৃষকদের সমর্থনে অনশনের ডাক দিলেন কেজরিওয়াল

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করা নয়া তিন কৃষি আইনের বিরোধিতা করে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে চলছে কৃষক আন্দোলন। সরকার এবং ভারতীয় কৃষক ইউনিয়নের মধ্যে একাধিকবার বৈঠক হওয়ার পরও সমাধান সূত্র মেলেনি। সরকার আইন প্রত্যাহারে অনড়। উল্টোদিকে কৃষকরাও আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। একের পর এক জাতীয় সড়ক অবরোধ করা হচ্ছে। রেল অবরোধের হুমকি দেওয়া হয়েছে হাজার হাজার কৃষকদের পক্ষ থেকে। এমতাবস্থায় এবার কৃষকদের সমর্থন করে অনশনে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এতদিন হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক, কেরল থেকে আসা হাজার হাজার কৃষক আন্দোলন করে এসেছেন। কিন্তু গতকাল, রবিবার তারা অনশন করার হুমকি দিয়েছেন। আর তাদের এই অনশনকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমনকি কৃষক আন্দোলন প্রসঙ্গে আন্না হাজারের অ্যান্টি করাপশন আন্দোলনকেও টেনে এনেছেন আরবিন কেজরিওয়াল।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, আন্না হাজারে যখন অ্যান্টি করাপশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন দীর্ঘদিন, তখন তৎকালীন কংগ্রেস সরকার যেভাবে তার আন্দোলনের বিরোধিতা করে দুর্ব্যবহার করেছিল, আজ কৃষকদের আন্দোলনকে বিরোধিতা করে বিজেপি সরকার সেই একই ব্যবহার করছে। তাই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের সমর্থনে তিনি অনশন করবেন বলে জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026