শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের আবহে যারা একদম সামনে থেকে লড়াই করছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। তারা আছেন বলে সাধারন মানুষ ঘরে নিশ্চিন্তে রয়েছেন। দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈন্য বাহিনীর যুদ্ধ করার থেকে এই যুদ্ধ কোন অংশে কম নয়। দিনের পর দিন রাতের পর রাত জেগে তারা করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করে চলেছেন।
চোখের সামনে দেখছেন অসুস্থ রোগীদের। কেউ কেউ সেরে যাচ্ছেন, কেউ কেউ আবার পৃথিবী থেকে চলে যাচ্ছেন। কিন্তু তাদেরকে সুস্থ থাকতে গেলে তাদেরকে যথেষ্ট নিজেদেরকে সুরক্ষিত রাখতে হচ্ছে। আপাদমস্তক ঢেকে দিতে হচ্ছে পিপিই কিট দিয়ে। কিন্তু আমাদের দেশের এইরকম আবহাওয়ার জন্য গরমে তাদের বেশ কষ্ট হয়। মুখে মাস্ক, হাতে গ্লাভস ইত্যাদি পড়ে সাধারণ মানুষেরই গলদঘর্ম হওয়ার জোগাড়। সেখানে এতক্ষণ সময় এইভাবে পুরো নিজেকে মুড়ে রাখা সত্যি বড় কষ্টকর।
দিল্লির একজন ডাক্তার এক ভয়ঙ্কর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি দেখিয়েছেন, পিপিই কিট খোলার পরে তার হাতের কি অবস্থা হয়েছে। এই ফটোটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডাক্তার সায়েদ ফাইজান আহমেদ লিখেছেন, ‘পিপিই কিট পরে থাকার জন্য অতিরিক্ত ঘামে আমার হাতের এই অবস্থা হয়েছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…