সূরাপ্রেমীদের জন্য এবার একটি নতুন সুখবর নিয়ে হাজির হলো দিল্লি সরকার। সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়ে দিয়েছেন, মদ্যপান সর্বনিম্ন বয়স তারা কমিয়ে ২১ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো পর্যন্ত ২৫ বছর না হলে মদ্যপান করা যেত না। তবে এবার সেই বয়স হতে চলেছে ২১।
মন্ত্রী বলেছেন, “এবার থেকে দিল্লিতে আর কোনো সরকারই মদের দোকান থাকবে না। এখানে যে সমস্ত সরকারি মদের দোকান আছে, সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। মাফিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য বেশকিছু নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দিল্লি সরকার। পাশাপাশি এই সমস্ত দোকানগুলো কে অন্যত্র স্থানান্তরিত করা হতে চলেছে।”
আরো বলেছেন, “দিল্লিতে বেশ কিছু জায়গায় এমন আছে যেখানে মদত জোগানো হয়নি অথবা থাকলেও তা প্রয়োজনের অত্যন্ত কম। অন্যদিকে কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেখানে অনেক বেশি পরিমাণে মদ পাওয়া যায়। এর ফলে মদ বিক্রি দোকানে মাফিয়াদের দৌরাত্ম্য অনেকটা বেড়ে গিয়েছে। দিল্লিতে এই মাফিয়াদের বিষয়টি সম্পূর্ণরূপে সামঞ্জস্য আনার চেষ্টা করা হচ্ছে দিল্লি সরকারের তরফে। দিল্লির ৭৯ ওয়ার্ডে একটি করে মদের দোকান নেই। অন্যদিকে আবার ৪৫ টি ওয়ার্ডে একটি করে মদের দোকান রয়েছে। এই সম্পূর্ণ বিষয়টিকে সামঞ্জস্যে আনার প্রয়োজন রয়েছে।”
তার আরো ঘোষণা, যাতে কালোবাজারিরা অসাধু ব্যবসায়ী না করতে পারে সেই উদ্দেশ্যে দিলি প্রশাসন নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এর আগে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার মদ্যপানের সর্বনিম্ন বয়স ২৫ করে দিয়েছিল। কিন্তু এবারে তারাই এই বয়স কমিয়ে ২১ করে দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…