নিউজ

দেশের আইন নিয়ে খেলছে অপরাধীরা, আলাদা আলাদা ভাবে ফাঁসি দেওয়া হোক

১ লা ফেব্রুয়ারী নির্ভয়াকান্ডে অপরাধীদের ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু অপরাধীরা আইনের অপব্যবহার করে সেটিকে স্থগিত করতে সক্ষম হয়। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল সরকারের তরফে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা রবিবার দিল্লী হাইকোর্টে বলেন যেহেতু অপরাধীরা আইনের অপব্যবহার করছে তাই তাদের পৃথকভাবে ফাঁসি দেওয়া যেতে পারে। এই ঘৃণ্য অপরাধের ফাঁসি পিছিয়ে দেওয়া যায় না অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার দিন পিছিয়ে দিলে অন্যান্য আসামীদের উপর অন্যরকম প্রভাব ফেলবে। এইরূপ চললে আইনের ওপর থেকে সাধারণ মানুষের ভরসা উঠে যাবে। তাই তাদের আলাদা ভাবে ফাঁসি দেওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন : করোনা ভাইরাস প্রকোপ, অস্থায়ীভাবে ই-ভিসা পরিষেবা বন্ধ করলো ভারত সরকার

দিল্লীর একটি কোর্ট নির্ভয়াকান্ডের অপরাধীদের ১লা ফেব্রুয়ারী ফাঁসির দিন হিসেবে রায় দিয়েছিল। কিন্তু অপরাধীরা একসঙ্গে প্রাণভিক্ষার আবেদন না করে একে একে আবেদন করছিল।

প্রথমে রাষ্ট্রপতির কাছে আবেদন করে বিনয় শর্মা, এরপর করে অক্ষয় ঠাকুর। সেগুলি রাষ্ট্রপতি খারিজ করে দেন। অন্যতম অপরাধী মুকেশ সিং এর সমস্ত আইনি পথ বন্ধ হলেও, অন্যান্যদের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষ না হলে মৃত্যুদন্ড কার্যকর হওয়া সম্ভব নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026