নিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক, বন্ধ দিল্লির সরকারি হাসপাতাল

দিল্লি : করোনা ভাইরাসের জেরে বন্ধ হল দিল্লির এক হাসপাতাল। কারণ ওই হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থার জন্যই ওই হাসপাতাল বন্ধ করে দিয়েছে দিল্লি প্রশাসন। দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউট-র ওপিডি, ল্যাব সব বন্ধ করে দেওয়া হয়েছে। সাথে পুরো হাসপাতাল স্যানিটাইজ করা হচ্ছে। ওই সংক্রমিত ডাক্তারের সংস্পর্শে যারা এসেছেন তাদের ও আলাদা করা হয়েছে।

সূত্র অনুযায়ী জানা গেছে যে ওই চিকিৎসক কয়েকদিন আগে বিদেশ ফেরত এক আত্মীয়ের সংস্পর্শে আসেন, সেখান থেকেই এই ভাইরাস তাঁর শরীরে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকদিন আগে দিল্লির এক মহল্লা ক্লিনিক-র চিকিৎসক দম্পতির শরীরে ভাইরাসের জীবাণু পাওয়া গেছিল। সেই দম্পতির শরীরে বিদেশ থেকে আসা এক রোগীর দেহ থেকে সংক্রমণ ঘটেছিলো বলে জানা গেছে।

দিল্লির সেই সংক্রমিত চিকিৎসক দম্পতির থেকেই আবার অন্যান্য রোগীদের সংক্রমণ ঘটেছিল বলে জানা গেছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দিল্লিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১০০ জন, যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। সূত্রের খবর অনুযায়ী সারা দেশ জুড়ে করোনাতে চিকিৎসারত প্রায় ১০০ জন চিকিৎসকের করোনা সংক্রমণ ঘটেছে। চিকিৎসকরা করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম পাচ্ছেন বলে বার বার অভিযোগ উঠছে। প্রসঙ্গত,দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে, আর তারপরেই রয়েছে কেরালা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026