পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পিরিস্থিতিতে বুধবার দিল্লি সরকার জ্বালানি তেলের দাম কমালেন। এদিন দিল্লি সরকার পেট্রলে মূল্য সংযোজন ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে প্রতি লিটার পেট্রোলের দাম পপ্রায় ৮ টাকা কমে যাবে। আর জ্বালানির এই নতুন দাম কার্যকর হবে ১ ডিসেম্বর মধ্যরাত থেকে। এর ফলে দেশের রাজধানীতে পেট্রোলের দাম সবচেয়ে সস্তা হবে।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলের উপর মূল্য সংযোজন করে বর্তমান ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪ শতাংশ করা হবে। যার ফলে প্রতি লিটারে প্রায় ৮ টাকা কমাবে পেট্রলের দাম। বর্তমানে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩ টাকা থেকে কমে ৯৫ টাকা হব
এর আগে দীপাবলিতেবকেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেলের ভ্যাড়ল্ট কমানোর কথা ঘোষণা করার পরে বিভিন্ন রাজ্য সরকারও ভ্যাট কমায়। পড়শি রাজ্য হরিয়ানা এবং উত্তর প্রদেশ বেশ কিছুদিন আগেই জ্বালানির দাম কমায়। ফলস্বরুপ সেই সময় দিল্লীর সরকার বেশ চাপে ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
১ ডিসেম্বর রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। দিল্লির এনসিআরে অবস্থিত গুরুগ্রামে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৯০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.১১ টাকা।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমল। ১ডিসেম্বর বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩.৯১ শতাংশ কমে হয়েছে ৭০.৫৭ ডলার প্রতি ব্যারেল। তবে ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা বেড়েছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৪৪ বেড়ে হয়েছে ৬৭.১৩ ডলার প্রতি ব্যারেল। অপরিশোধিত তেলের দাম কমায় দেশে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…