নিউজ

অমিত শাহের বাসভবনের সামনে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ, প্রাক্তন রাষ্ট্রপতির মেয়েকে আটক করল দিল্লি পুলিশ

নয়া দিল্লী : সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে আগুন জ্বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক ডেকেও অবস্থার উন্নতির কোন দিশা দিতে পারেননি। একের পর এক রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে। শুধু অ-বিজেপি শাসিত রাজ্য নয়, বিজেপি শাসিত রাজ্যেও জারি করতে হয়েছে ১৪৪ ধারা।

দেশে যেন এক অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। দেশের রাজধানীতেও বন্ধ রয়েছে মোবাইল পরিষেবা। এই অবস্থায় বিক্ষোভ আন্দোলন আলাদা মাত্রা পায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যাকে দিল্লি পুলিশ আটক করল।

আরও পড়ুন : উত্তাল দিল্লী, জামা মসজিদ এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল

দিল্লিতে অমিত শাহের বাসভবনের সামনে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় দিল্লি পুলিশ প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে। শ্রীমতি মুখোপাধ্যায় বর্তমানে দিল্লি মহিলা কংগ্রেসের সভানেত্রী। তাঁর নেতৃত্বেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হন দিল্লি কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026