নিউজ

দিল্লি দাঙ্গা নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

নয়াদিল্লি: গত বেশ কয়েকদিন ধরে দিল্লি দাঙ্গা সম্পর্কিত বিভিন্ন তথ্য খবরে উঠে আসছে। আর এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশ। সিএএ ও এনসিআর-এর বিরোধিতার আড়ালে দিল্লি দাঙ্গার পেছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। আর সেই ষড়যন্ত্র করেছিল আইএসআই।’ এমনকি দিল্লিতে দাঙ্গা লাগানোর জন্য খালিস্তানি সমর্থকদের উস্কানি দিয়েছিল আইএসআই। শুধু তাই নয়, দাঙ্গা বাধানোর জন্য যত প্রকার সাহায্য করা যায়, তত প্রকার সাহায্য খালিস্তানি সমর্থকদের করেছিল আইএসআই। এমনটাই দাবি করেছে দিল্লি পুলিশ।

দাঙ্গা হওয়ার ফলে যে সমস্ত জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত জায়গায় খালিস্তানি সর্মথকরা কার্যত তাণ্ডব চালিয়েছিল বলে তদন্তকারী অফিসারদের রিপোর্টে বলা হয়েছে। গত 16 সেপ্টেম্বর দিল্লি দাঙ্গার মূল অভিযুক্ত অতর খানের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ, তাতে স্পষ্ট বলা হয়েছে দাঙ্গায় মেয়েদেরকে ব্যবহার করার জন্য টাকা দেওয়া হয়েছিল। মূল অভিযুক্ত নিজে জানিয়েছে চাঁদবাগ ও ও শাহিনবাগে দাঙ্গা বাধানোর জন্য যে টাকার দরকার ছিল, তা জুগিয়েছিলেন সুলেমান সিদ্দিকি। আর এই খালিস্তানি সর্মথকরা ভারতের বিরুদ্ধে কাজ করছে এটা জানার পর দিল্লি দাঙ্গা বাধানোর জন্য আইএসআই খালিস্তানি সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে এবং তারাই মূলত এই দাঙ্গা লাগিয়েছ বলে চাঞ্চল্যকর দাবি করেছে দিল্লি পুলিশ।

এই বিষয়ে খালিস্তানি সর্মথকরা ইতিমধ্যেই জানিয়েছে যে, তাদের কাছে আইএসআই-এর তরফ থেকে নির্দেশ এসেছিল যে, দিল্লিতে যেভাবেই হোক দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে হবে। এই দাঙ্গা লাগানোর জন্য এক কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে গোপন বৈঠকের ফলে দিনের পর দিন দাঙ্গা বাধানোর পরিকল্পনা করা হয়েছিল। এই বৈঠক কার্যত আইএসআই এবং খালিস্তানি সমর্থকদের মধ্যে হয়েছিল বলে জানা গিয়েছে। এমনকি মহিলাদের টাকা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল বিক্ষোভকারীদের মধ্যে সেই টাকা বিলি করে দিতে। এমনকি বিক্ষোভকারীর সংখ্যা বাড়ানো হবে বলেও বলা হয়েছিল। সুতরাং, সব মিলিয়ে দিল্লি দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে উঠে আসছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026