ফের পিছিয়ে যেতে পারে নির্ভয়া মামলার ফাঁসির রায়। এর আগে ও দুবার আইনি জটিলতার জন্য পিছিয়ে গিয়েছিল ফাঁসির রায়। এবার ও ফাঁসি পেছনোর জন্য নতুন করে আবার ক্ষমা প্রার্থনা জানিয়েছে অক্ষয় ঠাকুর। এএনআই সূত্রের খবর অনুযায়ী অক্ষয় ঠাকুর দাবী করেছে যে আগের আবেদনটিতে সব তথ্য ছিল না।
অপরদিকে , পবন কুমার গুপ্ত কিউরেটিভ পিটিশন দাখিল করিয়েছে, যেটার জন্য সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রামানার নেতৃতে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে তার শুনানি করা হবে। মঙ্গলবার ফাঁসির দিন ঠিক করা হয়েছিল। কিন্তু এই পিটিশনের জন্য ফাঁসির সাজা ফের পিছিয়ে যেতে পারে। এর আগে পবন পিটিশন দাখিল করেনি। আর অক্ষয় আগে একবার ক্ষমার আর্জি জানিয়েছিল কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটা খারিজ করে দিয়েছিলেন।
আরও পড়ুন : পুলওমায়া হামলায় গ্রফতারি, NIA-র হেফাজতে আত্মঘাতী জঙ্গি
তারপর ও অক্ষয় ফের নতুন তথ্য দিয়ে আর্জি জানিয়েছে। নিরভয়ার পরিবারের অভিযোগ যে ইচ্ছে করে দোষীরা নানা বাহানাতে বারবার ফাঁসি পিছিয়ে দেবার চেষ্টা করছে। বার বার করে ফাঁসির দিন পিছিয়ে যাওয়াতে কবে যে ফাঁসি হবে সেটা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…